রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকায় একটি লেবু বাগান থেকে ২১টি ককটেল সদৃশ বস্তু ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঈদযাত্রাকে সামনে রেখে আগেভাগেই টিকিট কেটে রেখেছিলেন চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রীরা। নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। কিন্তু সাড়ে ১১টা পেরিয়ে গেলেও বাসের দেখা মেলেনি। রোদে দাঁড়িয়ে, হাতে ব্যাগ-ট্যাগ আর সঙ্গে শিশুদের নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও নামা বাজার এলাকায় সেলুনের জন্য পানি সংগ্রহে গিয়ে নিখোঁজ হন মাদব চন্দ্র বর্মন (৩০) নামের এক যুবক।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা এবিএম মামুনুর রশীদ পলাশ। ১৫ মার্চ রবিবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শেরপুরসহ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমানকে আটক করেছে পুলিশ।
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বেলগাপুর জুলুপাড়া উপ-প্রকল্পের আওতায় ১ দশমিক ২০ কিলোমিটার বেল লতা খাল খনন কাজের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
বরিশালে সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন দায়িত্বভার গ্রহণ করেছেন। নতুন এ প্রশাসক বলেছেন, আমি প্রশাসক নয়, জনগণের সেবক হতে চাই। এজন্য সবার সহযোগিতা দরকার।
জেলার গলাচিপায় খাল খনন কাজের উদ্বোধন করতে গিয়ে জেলেদের জন্য ইজারা প্রথা বন্ধের ইঙ্গিত দিয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
নোয়াখালীর হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে জড়িয়ে একটি এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বগুড়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির। সোমবার (১৬ মার্চ) দুপুর ২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে নড়িয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে উপজেলার ১৪৬টি অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ৪ হাজার টাকা করে মোট ৫ লাখ ৮৪ হাজার টাকা বিতরণ করা হয়।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবন দশায় ঢাকা মানিকগঞ্জে খাল খননের মাধ্যমে 'খাল খননের" উদ্বোধন করেছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য হিসেবে জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকানের নাম ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।