গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ি থেকে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়াবাজার পর্যন্ত যমুনা নদীর মাত্র ৫ কিলোমিটার এলাকায় বাঁধ না থাকায় প্রতিবছর বন্যায় প্লাবিত হয় ইসলামপুর ও মেলান্দহ উপজেলার অন্তত ৫০টি গ্রাম। হাজার হাজার একর ফসলি জমি তলিয়ে যায়, ক্ষতিগ্রস্ত হন দেড় লক্ষাধিক মানুষ।
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, নারী–পুরুষের জন্য আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবে।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় ৫৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা ও কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে মামলাটি করেন।
আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। কেউ ভাড়া বাড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ধর্ষণের মতো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি, অপরাধীদের আশ্রয়দাতা ও সহযোগী কাউকে ছাড় দেয়া হবে না। আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে এ ধরণের অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় ও আশ্রয়ের কোনা সুযোগ দেয়া হবে না।
নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামী নূর মোহাম্মদ নূরাকে গাজীপুর মাওনা চৌরাস্তা থেকে এবং অপর আসামী হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে গত দুইদিনে কিশোরীর মায়ের দায়ের করা মামলায় ৯ জনের মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
লাইটার জাহাজে ভোগ্যপণ্য আটকে রেখে বাজারে সংকট তৈরির চেষ্টা করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
রাজশাহীর চারঘাটে পূর্বশত্রুতা ও মাহফিলের অতিথি নির্ধারণকে কেন্দ্র করে এরশাদ আলী (৬৫) নামে এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিপাইপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে। স্থানীয়দের অভিযোগ, মধ্যরাতে দাদিকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালানো হয়। পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চরম দারিদ্র্যের মধ্যে তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করা বিধবা আয়েশা বেগমের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তার হাতে এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ঝিনাইদহ শহীদ মিনার চত্বরে কফি বিক্রি করে জীবিকা নির্বাহ করা শিক্ষার্থী জাবেদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে আধুনিক ভ্রাম্যমাণ দোকান ‘সৌহার্দ্য ফুড শপ’। নবগঙ্গা নদীর তীরে অবস্থিত পৌর ইকো পার্কে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ দোকান হস্তান্তর করা হয়। জাবেদের স্বাবলম্বিতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয় সামাজিক সংগঠন নবগঙ্গা রক্ষা পরিষদ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তার পড়াশোনা অব্যাহত রাখার পাশাপাশি সম্মানজনক উপার্জনের সুযোগ তৈরি করাই ছিল এ উদ্যোগের লক্ষ্য।
জামালপুরের ইসলামপুর উপজেলায় বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক ইউপি চেয়ারম্যানকে মারধর ও টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির এক নেতাও লাঞ্ছিত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঘটে।
মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের বাগেরহাট বাজারসংলগ্ন বেরইল শামসুদ্দিন দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণির পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগকে কেন্দ্র করে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই স্থানীয়দের মধ্যে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। গত ২০২৫ সালের ৪ ডিসেম্বর জাতীয় দৈনিক গণজাগরণ ও দৈনিক সমাজের কথা পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে এক হাজার টাকার পোস্টাল অর্ডার সুপারের অনুকূলে প্রেরণের নির্দেশনা ছিল। তবে অনুসন্ধানে অভিযোগ ওঠে, নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই প্রার্থীর নাম নির্ধারণ করা হয়েছে।
পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম খান (৩৮) কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। কারা ও পুলিশ সূত্রে জানা যায়, কারাগারে থাকা অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।