সমাজ ও রাষ্ট্র সংশোধন করতে হলে আগে ব্যক্তিকে সংশোধন করতে হবে, তাহলেই রাষ্ট্র সংশোধন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার ব্যবসায়ী মাহমুদুল ইসলামের তিন বছর আগে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল অবৈধ ভারতীয় মাদকদ্রব্য উইন কোরেক্সসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে ৬ বিভাগে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পটুয়াখালীর মহিপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর মায়ের অভিযোগে রোববার ( ১ মার্চ) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীন (সোনা মিয়া) মহিপুর সদর ইউপির কমরপুর গ্রামের মৃত সোবহান ফরাজির ছেলে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) দিয়ে দেশে আনা হয়েছে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের মরদেহ। রোববার রাত সাড়ে ১০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ ও বেনাপোল ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকা থেকে গলাকাটা অবস্থায় এক সাত বছর বয়সী কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে স্থানীয় শ্রমিকরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় ট্রাইকম গ্রুপ-এর একটি ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেনকে প্রত্যাহারের বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই জেলা প্রশাসক ইকবাল হোসেনকে একজন ‘মানবতার ফেরিওয়ালা’ উল্লেখ করে এ আদেশে চরম ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কুষ্টিয়ার জেলা প্রশাষক মোঃ ইকবাল হোসেনের বদলি আদেশ স্থগিত ও বাতিরের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে আহত জুলাই যোদ্ধারা।
শেরপুরে একটি ভাঙ্গারি র দোকান থেকে মাদ্রাসার বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই জব্দ করেছে প্রশাসন। ১ মার্চ রবিবার সন্ধ্যায় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শহরের নওহাটা এলাকায় মেসার্স রোকেয়া আয়রন স্টোর থেকে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির প্রায় ৮ হাজার সরকারি বই জব্দ করা হয়। দোকানটির মালিক শহরের বাগরাকসা এলাকার বাসিন্দা আব্দুর রহিম অপু। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক ও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা গিয়ে ভাঙারি দোকানটি সিলগালা করে রাখেন।
কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আবু তাহেরের (২৮) মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) সন্ধ্যা পৌনে সাতটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মালপুর শহরের বাগেরহাটা বটতলা এলাকার একটি পরিত্যক্ত গোডাউন থেকে টিসিবির ১ হাজার ৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। একটি গর্তে বিশেষ কায়দায় ইট দিয়ে এসব তেল ঢেকে রাখা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বগুড়ায় কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে ‘উদ্দীপন’ নামে একটি এনজিওর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাতুড়ি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই কর্মী আহত হয়েছেন। একই সঙ্গে কার্যালয় থেকে আনুমানিক দেড় লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা'র নেতৃত্বে নগরের মুরাদপুর এলাকার 'বারকোড সুইটস এণ্ড কনফেকশনারি (কিচেন) নামক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়।
যশোরের চৌগাছা থানায় দায়িত্বরত অবস্থায় সাবেক ওসি আনোয়ার হোসেন ও এসআই মারুফ–এর বিরুদ্ধে মামলা রুজুর আগেই নিরীহ মানুষকে গ্রেপ্তার, মিথ্যা মামলা দায়ের এবং অর্থ লেনদেনের মাধ্যমে হয়রানির গুরুতর অভিযোগ পাওয়া গেছে। চৌগাছা থানার মাকাপুর গ্রামের ভুক্তভোগী স্নেহলতা পারভিন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার পরিবারকে ফাঁসাতে পরিকল্পিতভাবে একের পর এক মামলা দেওয়া হয়।