চাঁদপুরে নিজেদের মিলের বস্তার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের মিলের নাম ও ঠিকানা সম্বলিত বস্তায় চাল বাজারজাত করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা সদর থেকে শুরু করে কুমিল্লা লালমাই পর্যন্ত প্রায় ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। রবিবার (৩ মে) সকালে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
সিলেটে প্রধানমন্ত্রীর জনসভা চলাকালে সক্রিয় একটি ছিনতাই ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। রোববার দুপুরে র্যাব-৯ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।
নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি বৃদ্ধির কারণে চলনবিলের লাখো কৃষকের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বোরো ধান ঘরে তুলতে না পারায় বিপাকে পড়েছেন কৃষকেরা।
মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় দাউদ হোসেন (৪০) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এসময় এক লাখ জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড প্রদান করা হয়। রবিবার বেলা বারোটার সময় মেহেরপুর শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মনোয়ারা খাতুন নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
লক্ষ্মীপুরে দাফনের প্রায় ১৪ মাস পর কবর থেকে শাহাদাত হোসেন পরাশ নামে এক কৃষকদল নেতার মরদেহ উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে রোববার (৩ মে) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার তেরবেকি এলাকার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ১ হাজার ৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জারজিদ মোল্যা (৫৫)-কে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নাশকতার পাঁচ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোণার দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম কেলিস নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
কুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকায় আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মেহেরপুরের গাংনী উপজেলায় লাল স্কচটেপে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু ও রহস্যময় একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চরগোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদীর ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মানিকগঞ্জ জেলা ছাত্রদলের ৪৮৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির-এর স্বাক্ষরিত প্যাডে শনিবার (২ মে) রাত সাড়ে ১১টার দিকে এ কমিটি প্রকাশ করা হয়।
সিলেটে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।রোববার (৩ মে) ভোর ৬টার দিকে (সিলেট-ঢাকা) মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এই ঘটনা ঘটে।নিহত সবাই ডিআই পিকআপে করে নির্মাণ কাজে সুনামগঞ্জে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সাতজন নিহতের বিষয়টি জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির।