| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পরিবহন শ্রমিক ফেডারেশনের দক্ষতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা

শনিবার রাতে বগুড়া কেন্দ্রীয় বাসটার্মিনাল কার্যালয়ে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন বগুড়া মহানগরী শাখা আয়োজিত দক্ষতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মহানগর সভাপতি এজাজ আহাম্মেদ আসলাম।

বিস্তারিত...

মোল্লাহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত-২

বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা–খুলনা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (৩ মে) বিকেলে মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় একটি মোটরসাইকেল ও একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ফল ব্যবসায়ী সমিতির ৫৪ সদস্যের পদত্যাগ

জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধ ভাবে ষ্টেশন রোডে দেশীয় ফল নামান ও বিক্রয় চলছে। আড়ৎদার মালিকরা সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (৩মে) দুপুরে শহরের তিনমাথা রেহেনা ফল মন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তব্য পাঠ করেন আমদানী রপ্তানী কারক ও দেশী ফল আড়ৎ মালিক সমবায় লি: এর সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম আরফান।

বিস্তারিত...

বগুড়ায় ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

বগুড়ায় এম কে এ সাকিদার নামে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তিনি শহরের সূত্রাপুর এলাকায় ‘জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামে এক প্রতিষ্ঠান খুলে চিকিৎসা সেবার নামে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন।

বিস্তারিত...

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের রবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার নবগঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন- বাগেরহাটের কৃতি সন্তান হাসিবুর রহমান রবি।

বিস্তারিত...

এপ্রিলে রামপাল কেন্দ্রে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন

জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করেছে বাগেরহাটের রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)-মৈত্রী সুপার র্থামাল পাওয়ার প্ল্যান্ট। এপ্রিল মাসে ৭৬০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি। যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশের বেশি।

বিস্তারিত...

এমবি রিচার্জ নিয়ে বিবাদ, শ্বাসরোধে স্বামীর মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মোবাইলে এমবি রিচার্জ নিয়ে পারিবারিক কলহের জেরে বাতির মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

পৃথক দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নে পৃথক দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বেলা ১২টার দিকে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার যশাই ইউনিয়নের নারু কুন্ডুর ঘাট এলাকা থেকে এই পুনঃখনন কাজের উদ্বোধন করেন। খনন কাজের পাশাপাশি পরিবেশ রক্ষায় খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

বিস্তারিত...

রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নে কর্মবিরতি

দাবি আদায়ে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে। রবিবার (৩ মে) দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্রমিকরা অভিযোগ করে বলেন, গত দুই বছর ধরে ইউনিয়নের একটি প্রভাবশালী মহল সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি করে আসছে এবং সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার হরণ করছে। তারা অবিলম্বে সাধারণ সভার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান।

বিস্তারিত...

যশোর-খুলনা মহাসড়কের উপর ঝুকিপূর্ণ রেলক্রসিং

খুলনা-যশোর মহাসড়কের সবচেয়ে ব্যস্ততম এলাকা নওয়াপাড়া। নৌ বন্দর হওয়ায় এখান থেকে প্রতিদিন ধান, চাউল, গম, কয়লা, সার সহ বিভিন্ন পন্য লোড করে শত শত ট্রাক দেশের বিভিন্ন স্থানে তাদের গন্তব্যে পৌঁছাতে এই মহাসড়ক ব্যবহার করে। এছাড়াও বিভাগীয় শহর খুলনার সাথে উত্তর বঙ্গের যোগাযোগের প্রধান সড়ক পথ এটি। সেই জন্য এই মহাসড়কে সব সময় বাস,ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের চাপ লেগেই থাকে।

বিস্তারিত...

আনসার ও ভিডিপি প্রশিক্ষকের তৎপরতায় চোর আটক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেনী জেলার দাগনভূঞা উপজেলা প্রশিক্ষক আবু সাঈদ মাতুব্বর মোটরসাইকেল ও বৈদ্যুতিক মোটর চুরির ঘটনায় সাখাওয়াত হোসেন (৩২) নামের এক চোরকে গত শনিবার আটক করে থানায় হস্তান্তর করা হয়।

বিস্তারিত...

পোস্ট দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ার অপরাধে মোনায়েম খাঁন নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা পাকুন্দিয়া উপজেলার ১০ নম্বর সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

বিস্তারিত...

দেশকে পুনরুদ্ধারে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে যে ধ্বংসাবশেষে পরিণত করা হয়েছিল, সেখান থেকে দেশকে পুনরুদ্ধারে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

রাঙ্গামাটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত জেলা কমিটি নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন পদবঞ্চিত নেতাকর্মীদের একটি অংশ। কমিটি বাতিলের দাবিতে রোববার (৩ মে) সকালে তাঁরা শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। একই সঙ্গে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের বিরুদ্ধে টাকার বিনিময়ে পদ বণ্টনের অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় পৃথক চারটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত থেকে রোববার সকাল ১১টার মধ্যে জেলার সদর, বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল ও ভূল্লী থানা এলাকায় এসব ঘটনা ঘটে। পারিবারিক কলহ, বিয়ের যৌতুক হিসেবে মোটরসাইকেল না পাওয়া এবং দীর্ঘদিনের অসুস্থতা সইতে না পেরে এই চারজন আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে জানা গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪