| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চাঁদপুরে মাদকের সরঞ্জামাদি জব্দ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে প্রশাসন। একই দিনে পৃথক আরেক অভিযানে মাদক সহ আটক কাঞ্চন সওদাগর (৪০) নামে ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিস্তারিত...

ফ্লাইওভারে প্রাইভেট কার দুর্ঘটনা, নিহত তরুণী

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা মন্দিরের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর প্রাইভেট কার দুর্ঘটনায় সামিয়া জাহান তানিশা (২২) নামে এক তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

রাজবাড়ীতে গণমাধ্যমে পরিবেশন বিষয়ক প্রেস কাউন্সিলের কর্মশালা

রাজবাড়ীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী “গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

মানিকগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার টেপড়া চেয়ারম্যান বাড়ি এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া (২২) শিবালয় উপজেলার ফলসাটিয়া গ্রামের রাহাত আলীর ছেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিস্তারিত...

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ

মাদারীপুর সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ খাবার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৯এপ্রিল) মাদারীপুর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবার রিপন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জয়পুরহাট সদর উপজেলার গুলশান মোড় ও খঞ্জনপুর এলাকায় দুইটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

কেশবপুরে ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড ধানক্ষেত

যশোর কেশবপুরে ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড ধানক্ষেত

বিস্তারিত...

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) গভীর রাতে ওই বাজারেরক সন্তোষপুর সড়ক সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

বিস্তারিত...

পাংশায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

৪৮ বছর পর শোধ করলেন রেল টিকিটের টাকা

১৯৭৮ সালে ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজে প্রায়ই ট্রেনে ভ্রমণ করতেন মো. মফিজুল ইসলাম (৬০) নামে এক যুবক। আসা যাওয়া পুরোটাই বিনা টিকিটে। হঠাৎ অর্ধশতাব্দী পর তার অনুশোচনা শুরু হয় বিনা টিকিটে ভ্রমণ নিয়ে। তিনি টাকা পরিশোধ করতে চান। দীর্ঘদিন ধরে উপায় খুঁজছিলেন। অবশেষে গতকাল বুধবার (৮ এপ্রিল) গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টারের কাছে সেই রেল ভ্রমণের ২০ হাজার টাকা পরিশোধ করে দীর্ঘ দিনের অনুশোচনা দূর করলেন মফিজুল।

বিস্তারিত...

রাঙামাটিতে বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন

রাঙামাটিতে বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান, চাংলান, পাতা উৎসবের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান, চাংলান, পাতা উদযাপন কমিটির আয়োজনে রাঙামাটি পৌরসভা মঞ্চে উদ্বোধক অতিথি থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে অটোচাপায় স্কুলছাত্র নিহত

ঠাকুরগাঁও সদর উপজেলায় অটোরিকশার ধাক্কায় আশরাফুল ইসলাম মারুফ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯এপ্রিল) দুপুরে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ ওই এলাকার বাসিন্দা মো. রশিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল।

বিস্তারিত...

ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত ৩

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুরতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

রাজধানীর পল্টনে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামী জুবায়ের আহামেদ (২২) গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

: রাজবাড়ীতে মাদক মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাওন মৃধা (৩৬)-কে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। শাওন মৃধা রাজবাড়ী জেলার সদর থানার ভবানীপুর এলাকার মো. হান্নান মৃধার ছেলে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪