| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোট কারচুপির কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে, যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বিস্তারিত...

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার বিত্তিপাড়া বাজার থেকে রাজাপুর পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের কাজে ঠিকাদার প্রকাশ্যে দুই নম্বর ইট ও পোড়া মাটির মতো নিম্নমানের ইট ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

বিস্তারিত...

গোসলের ভিডিয়ো ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের জেরে চা দোকানিকে হত্যা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর গ্রামের চা দোকানি জসিম উদ্দিন (৩৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গোসলের ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইলিং ও অনৈতিক প্রস্তাব দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন প্রতিবেশী দম্পতি আসাদুল ইসলাম ও তার স্ত্রী বৃষ্টি খাতুন। তারা শনিবার (৭ ফেব্রুয়ারি) আদালতে জবানবন্দি দেন।

বিস্তারিত...

ঝিনাইদহের কালীগঞ্জে ২৪টি ককটেলসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ২৪টি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া গ্রামের মধু বিশ্বাসের চাতালের পশ্চিম পাশে একটি ব্রিজের নিচ থেকে এসব অস্ত্র জব্দ করা হয়।

বিস্তারিত...

পাহাড় কেটে ৩৫০ ঘর বানিয়ে ভাড়া ব্যবসা, দেড় হাজার রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাইরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট অবৈধ বসতি গড়ে তোলায় দেড় হাজার রোহিঙ্গাকে আটক করেছে যৌথবাহিনী।

বিস্তারিত...

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: মাওলানা রফিকুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সকল দলকে সমান সুযোগ দিতে হবে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। কেউ কেউ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছে। সহিংসতা করার চেষ্টা করছে। লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে।

বিস্তারিত...

জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাঈদ আল নোমানের

সুশিক্ষিত, বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ আসন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান।

বিস্তারিত...

অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম বন্দর অচল

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। এতে বন্দরের

বিস্তারিত...

ভোট কেন্দ্র পাহারা দেওয়া জরুরি: সাদিক কায়েমের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তরুণদের দায়িত্ব প্রতিটি ভোটকেন্দ্র সুরক্ষিত রাখা। তিনি বলেন, আজকে দিল্লির তাবেদাররা এবং পতিত ফ্যাসিস্টরা নানা ষড়যন্ত্র করছে, বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমাদের প্রতিটি কেন্দ্র, আমাদের মা-বোনদের জন্য, আমাদের চাচাদের জন্য নিরাপদ রাখতে হবে। আমরা কি পারব? ইনশাআল্লাহ পারব। শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

দলীয় লড়াইয়ে ২৭১ জন মেরে ফেলতে পারে, তারা ভোট চাইছে: ডাকসু জিএস

যে দল কার ভাগ কে খাবে—তা নিয়ে মারামারি করে ২৭১ জনকে হত্যা করতে পারে, দেশের মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। বলে মন্তব্য করেছেন ডাকসুর জিএস এস এম ফরহাদ৷ তিনি আরও বলেছেন, বিএনপি নিজেদের মধ্যে চাঁদাবাজি ও ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে ইতোমধ্যে কয়েকশ মানুষকে হত্যা করেছে ​শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা জামায়াত আয়োজিত চরজব্বার ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

ধানের শীষে ভোট দিন, বাংলাদেশকে জয়যুক্ত করুন: ড. আবদুল মঈন খান

নরসিংদী-২ (পলাশ) উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পাথরপাড়া গ্রামে শনিবার বিকেলে গণসংযোগ ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত সংসদপ্রার্থী ড. আবদুল মঈন খান। তিনি উপস্থিত নেতাকর্মী ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা ভোটে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করলে সেটি কেবল বিএনপির নয়—সব মানুষের কল্যাণের জন্য হবে; দেশ জয়ের পথ খুলে দেবে।

বিস্তারিত...

একটি দল শকুনের মত অপেক্ষা করছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, ১২ তারিখের পর চাদাবাজি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য সব ধরণের ত্যাগ স্বীকার করে যাচ্ছি। একটি দল তার নেতাকর্মীদের বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না। তার মানে ১২ তারিখের পর শুরু করবে। তারা শকুনের মত অপেক্ষা করছে। দাঁতে ধার দিয়ে বসে আছে। ১২ তারিখের পরেই ঝাঁপিয়ে পড়বে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজিত পথসভায় এই কথা বলেন তিনি।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে নিখোঁজ শিশুর মরদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের তিন দিন পর বাথরুমের সেপটিক ট্যাংকি থেকে দেড় বছরের শিশু কানিজ ফাতেমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের তিন প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়ির একটি বাথরুমের সেপটিক ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কানিজ ফাতেমা ওই বাড়ির বাসিন্দা কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের কন্যা।

বিস্তারিত...

বাবার স্মৃতিতে কেঁদে ভাইয়ের জন্য ভোট চাইলেন সুমি হান্নান

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে আজ বিকেলে ঢাকা রোডস্থ জোবায়দা হাসপাতাল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় আবেগপ্রবণ সময় কাটল দলের একজন শীর্ষ নেতার পরিবারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রয়াত পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্'র কন্যা শারমিন সুলতানা (সুমি হান্নান) ভাইয়ের জন্য ভোট চাইতে গিয়ে বাবার কথা মনে করে কেঁদে ফেলেন।

বিস্তারিত...

আখতার হোসেনকে খুনের হুমকি, জিডি দায়ের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব এবং রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেনকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে তিনি পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪