| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গোপালগঞ্জে আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেলের বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত পাঁচ দিনের ব্যবধানে গোপালগঞ্জে এটি তৃতীয় ককটেল বিস্ফোরণের ঘটনা, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। পুলিশ ও আনসার সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে দুর্বৃত্তরা বেদগ্রাম এলাকায় অবস্থিত আনসার ব্যাটালিয়ন (২ বিএন) সদর দপ্তরের ভেতরে প্রবেশ করে। তারা ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিংয়ের মাঝখানে থাকা একটি ফাঁকা জায়গায় জর্দার কৌটায় কালো কসটেপ পেঁচানো একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিস্ফোরিত হলে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

বিস্তারিত...

কুতুবদিয়ার অদূরে সাগরে ভাসমান ২০ জেলে উদ্ধার

বাংলাদেশ নৌবাহিনীর তাৎক্ষণিক অভিযানে কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল অবস্থায় ভাসমান একটি মাছ ধরার নৌকাসহ ২০ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেরা জানান, সমুদ্রে অবস্থানকালে দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়ে তারা দীর্ঘ সময় সাগরে অসহায়ভাবে ভাসছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ ও সমুদ্রে সুশাসন বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সুরমা’ জরুরি টেলিবার্তার মাধ্যমে কুতুবদিয়ার অদূরে একটি মাছ ধরার নৌকা বিপদে পড়ার সংবাদ পায়।

বিস্তারিত...

ইসলামী আন্দোলনই পারে দুর্নীতি মুক্তির পথ দেখাতে: সৈয়দ রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশ কি বার বার দুর্নীতির চক্রেই আবদ্ধ থাকবে, নাকি এই অবস্থা থেকে পরিত্রাণ চাইবে এই প্রশ্নের মুখে আজ জাতি দাঁড়িয়ে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক শক্তি পারে দুর্নীতি মুক্তির পথ দেখাতে। যার প্রতীক হাতপাখা। শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর গাজীপুরের কোনাবাড়ি কলেজ মাঠে গাজীপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জি.এম. রুহুল আমীনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

‘শহীদ’ আবু সাঈদের বাবা তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেছেন, তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

বিস্তারিত...

সিলেটের ওসমানী হাসপাতালে আগুন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এক অ্যাম্বুল্যান্স চালক। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে হাসপাতালের পঞ্চম তলার ২৩

বিস্তারিত...

নড়াইলে কৃষি উদ্যোক্তাকে নিয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

নড়াইলের লোহাগড়া উপজেলার মোচড়া গ্রামে মো. রফিক শেখ নামে এক কৃষি উদ্যোক্তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ ছড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, গত (২৬ জানুয়ারি) সকালে মোচড়ায় রফিক শেখ মাছের ঘের ও রিসোর্ট নির্মাণের জন্য ফসলি জমি দখল করছেন দাবী করে একটি কুচক্রী মহল মানববন্ধন করে যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। মো. রাসেল নামে এক যুবক বলেন, রফিক শেখের প্রকল্পের সাথে আমার বাড়ি। আমার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা ছিল না। রফিক ভাই আমাদের তার জায়গার উপর দিয়ে রাস্তা দিয়েছেন। সে খুব ভালো মনের মানুষ। তার সম্মান নষ্ট করার জন্য তাকে নিয়ে ষড়যন্ত্র মূলক মানববন্ধন করেছেন একটি মহল।

বিস্তারিত...

যশোরে ফেসবুকে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে চাঁদাবাজি, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মামলা

যশোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর অন্তরঙ্গ ছবি প্রকাশ করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে তাঁর প্রাক্তন স্বামী ও দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিস্তারিত...

সকলে মিলে সমৃদ্ধশালী কাপাসিয়া গড়ে তুলব: শাহ্ রিয়াজুল হান্নান

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বলেছেন, দল-মত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিন। বিজয়ী হলে সকলে মিলে একটি সমৃদ্ধশালী কাপাসিয়া গড়ে তুলব, ইনশাআল্লাহ। সেই সঙ্গে সকলের সহায়তায় তিনি তাঁর পিতার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চান।

বিস্তারিত...

জামায়াত ধর্মের নামে ব্যবসা শুরু করেছে: মেজর হাফিজ

ধর্মের নামে জামায়াত ব্যবসা শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার উত্তর সম্ভপুর ইউনিয়নে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ফেরী উদ্বোধন অনুষ্ঠানে সংঘর্ষ, হান্নান মাসউদের হুঁশিয়ারি

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেছেন, শুক্রবার দুপুরে নলচিরা ঘাটে ফেরী উদ্বোধন অনুষ্ঠানে তার সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তিনি চিহ্নিত অভিযুক্তদের দুই ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে নির্বাচনি মাঠ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। হান্নান মাসউদ নোয়াখালী জেলা শহরের কনভেনশন হলে সাংবাদিকদের বলেন, দুপুরে আমার ৮-১০ জন সমর্থককে পিটিয়ে আহত করে নদীতে ফেলে দেয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। প্রশাসন যদি দুই ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার না করে, আমরা থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। ভোটের মাঠে থাকবো কি না, তা তখন পুনর্বিবেচনা করতে হবে।

বিস্তারিত...

মাদারগঞ্জে শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে ছুরিকাঘাত

জামালপুরের মাদারগঞ্জে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে ছুরিকাঘাত করায় স্বামী রবিউলকে আটক করেছে স্থানীয়রা। উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর এলাকায় শুক্রবার জুম্মার নামাজের সময় এ ঘটনা ঘটে। আটক রবিউল ইসলাম (২৬) জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

বিস্তারিত...

বগুড়ায় বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন শিশুকে হুইলচেয়ার উপহার দিলেন তারেক রহমান

প্রায় দুই দশক পর নিজ জেলা বগুড়ায় ফিরে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শুক্রবার (তারিখ) দুপুর ১২টার দিকে শহরের হোটেল নাজ গার্ডেনে বিএনপি চেয়ারপারসনের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

চাঁদপুরে আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক পেজের অ্যাডমিন আটক

চাঁদপুরের শাহরাস্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে একটি টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক পেজের অ্যাডমিনকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

মাদারগঞ্জে নিখোঁজের ২৩ ঘণ্টা পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন সীমান্তর্বতী ধারাবর্ষা এলাকায় যমুনা নদী থেকে এক বাকপ্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দীর্ঘ আড়াই ঘণ্টা উদ্ধার তৎপরতা শেষে স্থানীয়দের সহযোগিতায় লামটি উদ্ধার করে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল। নিহত শিশু আরিফ (৮) সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বাসিন্দা কৃষক জাহাঙ্গীর আলমের ছেলে জানাগেছে ।

বিস্তারিত...

জামালপুরের মাদারগঞ্জে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে ছুরিকাঘাত

জামালপুরের মাদারগঞ্জে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে ছুরিকাঘাত করায় স্বামী রবিউল ইসলামকে আটক করেছে স্থানীয়রা। উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর এলাকায় শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪