যশোরের বেনাপোলের সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রাম থেকে দুই কেজি ৮শ’ গ্রাম ভারতীয় বিস্ফোরক পাউডার আটক করেছে বিজিবি।
যশোরের শার্শা উপজেলার পল্লীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সোলায়মান হোসেন নামে এক মুদি দোকান থেকে বিপুল পরিমাণে জ্বালানি তেল জব্দ ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মো. আমীর হামজাকে ‘৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাব’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ময়মনসিংহের ত্রিশালে এক হৃদয়বিদারক ঘটনায় বাবার বিরুদ্ধে নিজের শিশুপুত্রকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম এলাকায় এ নির্মম ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ১১ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়নি। বগিগুলো উদ্ধারে কাজ চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ৷
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাবার হাতে চার বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা। বুধবার (১ এপ্রিল) রাত পৌনে ৩টার দিকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
মাদারীপুরের ডাসার উপজেলায় প্রেমিকার বাড়ির সামনে বিয়ের স্বীকৃতি ও প্রিয় মানুষকে ফিরে পাওয়ার দাবিতে এক যুবকের অনশন ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনশনে বসা যুবক বিশ্বজিৎ পাত্র (২৮) উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামের বাসিন্দা।
হবিগঞ্জের মাধবপুরে চট্টগ্রাম থেকে সিলেট যাওয়া একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর বগি থেকে তেল লুট করতে স্থানীয় শত শত মানুষ ছুটে এসেছে। বুধবার (১ এপ্রিল) রাতে সাড়ে ৯টায় মাধবপুরের মনতলা রেলস্টেশনের কাছে ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়, ফলে সিলেটসহ দেশের অন্যান্য রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী (কম্পিউটার) যশময় সাহা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন। নতুন ভোটার আইডি কার্ড করানোর কথা বলে ৩ হাজার টাকা ঘুষ দাবি করেন তিনি। ভুক্তভোগী মো. ইউছুফের কাছ থেকে দুই হাজার টাকা নেওয়ার সময় ধস্তাধস্তি হয়।
হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিখোঁজের দুইদিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছামিরুন আক্তার (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রাম সংলগ্ন কালনী-কুশিয়ারা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জামালপুরের মাদারগঞ্জে প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের অভিযোগে মাসুদ মিয়া (৪৭) নামে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকেলে মেলান্দহ উপজেলার চরশকুনা গ্রাম থেকে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী এবং দ্বিতীয় বৃহত্তম শহর। দেশের রপ্তানির প্রায় ৯২ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। এ শহরে দেশের উল্লেখযোগ্য রাজস্ব আহরণ করা হলেও দেশ স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পার হলেও এখনও হামের মতো গুরুত্বপূর্ণ রোগ শনাক্তের জন্য কোনো স্থানীয় ল্যাব নেই এ শহরে।
কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে ভিডিও করায় মোবাইল ফোন কেড়ে নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া লাগিয়ে থানায় পাঠানোর অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরের বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) দুপুরে চান্দিনা উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখার অভিযোগে হান্নান হাওলাদার নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার বাড়ি থেকে ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।