চাঁদপুর জেলা পরিষদের নবযোগদানকৃত প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম এর যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১ এপ্রিল) দুপুরে শহরের বাবুরহাট এলাকায় জেলা পরিষদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সারা দেশের মতো ফরিদপুরে পরিবেশ সুরক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধি করতে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের ফরিদপুর বদরপুর ঢাকা-খুলনা মহাসড়কের (এন-৭) আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক ও মাদকদ্রব্য বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যান্য মালামাল মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে বলে রাতে এক প্রেস নোটে বিজিবি জানিয়েছে।
কুমিল্লার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বুধবার (১ এপ্রিল) ভোরে চারজন নিহত হয়েছেন।
মানিকগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) ভোর রাত আনুমানিক ৪টা ৫০ মিনিটে সদর উপজেলার মানরা এলাকার পুরাতন ব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে দুই হাজার বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ঝিনাইদহে ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শৈলকুপা উপজেলার বসন্তপুর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। সে সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শমসের আলী (৭৫) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকালে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শমসের আলী হরিণাকুণ্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামের মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি শহরতলী মুরারীদহ গ্রামে ছেলের বাড়িতে থাকতেন।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জে জাতীয় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ভালোবাসার টানে একসঙ্গে পথচলা শুরু। সেই পথচলাই এখন তাদের পেশা, জীবন আর স্বপ্নের সঙ্গী। ভালোবেসে বিয়ে করা এক ভারতীয় ট্রাক (ডাবলু বি-৯১-৭২৩৩) চালক ও তার সহকারী (হেলপার) স্ত্রী রপ্তানি (আমদানি) পণ্যবোঝাই ট্রাক নিয়ে ভারতের ঝাড়খণ্ড থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিরাপদে ৩০ মার্চ বেনাপোল স্থলবন্দরে পৌঁছেছেন। সীমান্ত বন্দরে এসে তাদের এই ব্যতিক্রমী প্রেম ও সংগ্রামের গল্প ছড়িয়ে পড়ে সবার মুখে মুখে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী এলাকায় হযরত শাহ সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ১০৭তম লেংটার ওরশ উপলক্ষে মেলাস্থলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় মাদক সেবন ও জুয়ার অর্থ ভাগাভাগি নিয়ে কয়েকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
কুমিল্লার সদর উপজেলায় চুরির অভিযোগে দুই যুবককে বেঁধে মারধর ও ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনাটি সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের মনশাসন এলাকায় ঘটে। মঙ্গলবার (৩১ মার্চ) নির্যাতনের ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার ১৩ নম্বর উমেদপুর ইউনিয়নের গাড়াগঞ্জ সংলগ্ন মেসার্স জে. ভি. ফিলিং স্টেশন-এ এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী।
ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলাসমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। ৩১ মার্চ মঙ্গলবার সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয়।
রংপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ন্যাশনাল গ্রিন মিশনের আওতায় মহিলা দল। এ কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নগরীর আরসিসিআই স্কুল-সাতমাথা সড়কের বোতলাপাড়া এলাকায় নবনির্মিত একটি সরকারি স্কুলের আশপাশে রাস্তার দুই ধারে আম, কাঁঠাল, মেহগুনি ও বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।