জামালপুরের মাদারগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনা ও হতাহতের রেশ না কাটতেই চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে কালুরঘাট ব্রিজের বোয়ালখালী উপজেলা অংশে এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ বলেছেন, বিশ্বের এই যুদ্ধ পরিস্থিতিতেও বর্তমানে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না, তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। তিনি বলেন, দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে। তেল দিয়ে কেউ কারসাজি করলে কোন অবস্থায় তাকে ছাড়া হবে না।
কিশোরগঞ্জে পাগলা কুকুরের আক্রমণে নারী-পুরুষসহ অন্তত ৩০ আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় পাকুন্দিয়ার পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের বন্দরে এক গৃহবধূ তার নবজাতক কন্যাশিশুকে শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দী এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর থেকে প্লাস্টিকের ব্যাগে ভরা অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করা হয়। এর আগে বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে একই এলাকার মোজাম্মেল মিয়ার ভাড়া বাসায় গৃহবধূ রাহেনা বেগম ওই শিশুর জন্ম দেন।
বগুড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিল্পপতি শফিকুল ইসলাম শিরুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ জামিন শুনানির জন্য হাজির হলে বিচারক তাসকিন আহমেদ এই আদেশ দেন।
কুমিল্লার চান্দিনা উপজেলা ভূমি অফিসে সাংবাদিকদের হাতে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার বিতর্কের মধ্যেই ফয়সাল আল নুরকে সহকারী কমিশনার (ভূমি) থেকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এখন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দায়িত্ব পালন করবেন।
যশোরের শার্শা উপজেলার উলাশীতে অবস্থিত ঐতিহাসিক উলাশী জিয়া খাল পুনঃখননকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত এই খাল পুনঃখননের উদ্যোগকে এলাকার কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শহীদ জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কৃষিতে অগ্রগতি ও শস্য বিপ্লব ঘটিয়েছিলেন। তার পথ অনুসরন করে তার উত্তরসুরী প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিতে বিপ্লব আনতে খাল খনন কর্মসূচি চালু করেছেন
বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পড় অবশেষে বিশ্ববিদ্যালয় ভর্তির গুচ্ছ পরীক্ষায় সারাদেশের মধ্যে ৯০ তম স্থানে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজুর পড়া লেখার দায়িত্ব নিয়েছেন স্বপ্ন সুপার শপ। এছাড়াও শিক্ষা কার্যক্রমের জন্য আর্থিক অনুদানের সাড়ে তিন লাখ টাকার চেক হস্তান্তর করে প্রতিষ্ঠানটি।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ‘রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে’ ক্লাস চলাকালীন ছাদের পলেস্তারা ও ভিম ধসে ৫ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়টির একটি কক্ষে পাঠদান চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার খান মামুদের ডাঙ্গী গ্রামে কুয়েত প্রবাসী এক ব্যক্তির জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে।
লক্ষ্মীপুর সদর উপজেলার সুতার গোপটা এলাকায় একটি ইটভাটায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুই শ্রমিক। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মেসার্স এনবিএসি ব্রিকফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে আবারও ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ব্যবসায়ী–শিল্পপতিদের শীর্ষ সংগঠন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করা হয়েছে।চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।