নারায়ণগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট “আরপিএসইউ ব্রাদার্স লীগ” (Brothers League) সিজন-৬।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহানের সমর্থনে সুবর্ণচরে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিএনপির উপজেলা সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বাধা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
২০০১ সালের নির্বাচনে, মা-বোনেরা ডিম, মুরগি ও সবজি বিক্রি করে জমানো টাকার মালা বানিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি সেই আমানতের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি আমার বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি। ঢাকায় যে গাড়িতে চলাফেরা করি, সেটি ২০ বছর আগের। আর আজ যে গাড়িতে চড়ে এসেছি, তা আমার নয়, এক সমর্থকের।
রংপুর বিভাগীয় পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক বগুড়ার চেলোপাড়ার বিজয় পান্ডে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সদস্য হিসেবে যোগদান করেছেন। ক্লাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি ক্লাবের ১৪৫তম সদস্য হয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগমন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে সাজ সাজ রব। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারণার অংশ হিসাবে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।
জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের এক সমর্থক স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের দুই সমর্থককে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেছেন।
শেরপুরে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষে ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান। এদিন বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজিত একটি অনুষ্ঠানে
বাগেরহাটের মোল্লাহাটে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মেজবাহ উদ্দিন (৩) মারা গেছে। উদ্ধার অভিযান শেষে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা ঘটে বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে। নিহত মেজবাহ ওই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, চার থেকে পাঁচ বছর আগে সরকারি উদ্যোগে ওই এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য একটি গর্ত খোঁড়া হয়েছিল, কিন্তু নানা কারণে তা আর ব্যবহার করা হয়নি। দীর্ঘদিন ধরে গর্তটি খোলা থাকলেও নিরাপদ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছার পর তিনি মুক্তি পান। যশোর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও সিনিয়র জেল সুপার আসিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার ছয় মাসের জামিন আবেদন মঞ্জুর করে।
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি, সমাজ সেবক ও সময়ের সাহসী নারী নেতা তহুরা হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বাগেরহাটের গ্রামের বাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তহুরা হোসেন বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার তৃতীয় সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
চট্টগ্রামের রাউজান উপজেলায় বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ৫ বছর বয়সী মিসবাহ নামের শিশু তার বাড়ির পাশে থাকা খোলা নলকূপের গভীর গর্তে পড়ে যায়। দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযান শুরু করে। রাত সোয়া ৮টার দিকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং বর্তমানে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।