| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ০৪:৩৩:৫৫:পূর্বাহ্ন  |  ১৩৪৪৭৩ বার পঠিত
সিলেটে পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ

সিলেট প্রতিনিধি: সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা।

বুধবার (১ এপ্রিল) রাত পৌনে ৩টার দিকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে এ ধর্মঘট শুরু হয়েছিল।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির মুখপাত্র ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান জানান, গভীর রাতে সিদ্ধান্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে সব পাম্পে বার্তা পৌঁছায়নি। ফলে পাম্প চালু হতে কিছুটা সময় লাগছে। তবে সকাল ১০টার মধ্যে সব পাম্পে কার্যক্রম স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ধর্মঘট প্রত্যাহারের পর মালিকরা পাম্প খোলার প্রক্রিয়া শুরু করেছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা নিয়ে মালিকদের অসন্তোষ রয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কিছু ট্যাংকলরি সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করলেও আলোচনার মাধ্যমে দেড় ঘণ্টার মধ্যে তা সরিয়ে নেওয়া হয়।

পুলিশ কমিশনার বলেন, চাঁদাবাজির কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্থায়ী সমাধান খুঁজতে আগামীকাল সকাল ১১টায় পাম্প মালিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধর্মঘট প্রত্যাহারের ফলে পরিবহন, কৃষি ও সাধারণ মানুষের ভোগান্তি দ্রুত কমে আসবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪