| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের তেল লুটপাট

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ০৩:০৩:৫৭:পূর্বাহ্ন  |  ১৩৫৪৯৭ বার পঠিত
হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের তেল লুটপাট

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে চট্টগ্রাম থেকে সিলেট যাওয়া একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর বগি থেকে তেল লুট করতে স্থানীয় শত শত মানুষ ছুটে এসেছে। বুধবার (১ এপ্রিল) রাতে সাড়ে ৯টায় মাধবপুরের মনতলা রেলস্টেশনের কাছে ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়, ফলে সিলেটসহ দেশের অন্যান্য রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে মানুষ বালতি, পাতিল ও জগ নিয়ে এসে মাটিতে পড়া তেল সংগ্রহ করতে থাকে। কে আগে তেল নেবে তা নিয়ে অনেকের মধ্যে প্রতিযোগিতা চলছিল। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হবিগঞ্জ ৫৫ বিজিবি।

স্থানীয় অ্যাডভোকেট ইয়াকুব আলী জানান, তেল সংগ্রহে মানুষের ভিড় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। মনতলা রেলস্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সোয়া ৯টার দিকে দুর্ঘটনা ঘটে এবং রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪