শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই দেশবরেণ্য ক্রীড়া সংগঠন আরাফাত রহমান কোকোর জন্মদিন বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বাদ আছর মরহুমের পরিবারের আয়োজনে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের বিশেষ দোয়া মাহফিল করা হয়।
বাগেরহাটে পলি ক্লিনিকের অপারেশন থিয়েটারে নাসিমা আক্তার নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (১২ আগস্ট) বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন সিভিল সার্জন ডা. আসম মাহাবুবুল আলম ।
শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর বিল্লাল হোসেন (৪৫) নামে এক ধান ব্যবসায়ীর পুতে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৯ আদিবাসীকে আটক করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব গজারীকুড়া এলাকার রঞ্জনা ঝর্ণার পাশ থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিল্লাল হো
কুষ্টিয়ার দৌলতপুরে গরুর খামারে গড়ে তোলা একটি নকল সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা মূল্যের নকল সিগারেট ও কাঁচামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দৌলতপুর উপজেলার গড়বাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। দৌলতপুর উপজেলা স
ময়মনসিংহের তারাকান্দায় বালিখা ইউনিয়নের ঢাকিরকান্দা (ছাতিয়ানতলা) গ্রামের আব্দুল হালিম প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন আইনি লড়াই শেষে বিজ্ঞ সিনিয়র সিভিল জজ আদালত ফুলপুর ময়মনসিংহ মো. আকিব মাহমুদ স্বাক্ষরিত আদেশে ১১ আগস্ট মঙ্গলবার ২৮ শতক ভূমি বুঝিয়ে দেয় আদালত কর্তৃপক্ষ।
ময়মনসিংহের তারাকান্দায় কাকনী ইউনিয়নের পশ্চিম পুঙ্গায়াই গ্রামের নিখোঁজের দুই দিন পর ১২ আগস্ট জয়নাল মিয়ার পুকুর থেকে বদরুনাহার সীমা নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত বদরুনাহার সীমা ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ফলাফলে ইংরেজি পরীক্ষায় সে অকৃতকার্য হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখসহ স্বাস্থ্য সতর্কবার্তা সংযোজনের দাবিতে নওগাঁয় অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে নওগাঁ শহরের উকিলপাড়াস্থ ন্যাশনাল মডেল স্কুল সংলগ্ন মেইন রোডে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে,
জয়পুরহাটের কালাইয়ে আব্দুল হান্নান (৫০) হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাব-৭ চট্টগ্রামের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, বাবুল (২৮) ও মিজানুর রহমান (২৭)। বুধবার (১২ আগস্ট) বিকেলে কালাই থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার ডিমলা উপজেলায় ঝুঁকিপূর্ণ একটি কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে বিপাকে পড়েছেন। সাঁকোটির একটি অংশ ভেঙে তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী নিচে পড়ে আহত হলেও অক্ষত রয়েছেন সংসদ সদস্য। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাউতারা ইউনিয়নের নটাবাড়ী এ
রাজধানীর উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে গভর্নিং বডি নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতাকর্মী ও হাসপাতালের নিরাপত্তাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ে মারামারি হয়। এতে একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে অপহৃত এক তরুণীকে উদ্ধারসহ অপহরণকারী নূর মোহাম্মাদ বাবুকে (২১) আটক করা হয়েছে।
জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং নাটোর থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ইতালি আগমন উপলক্ষে এক সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভিন্ন অনিয়মের চিত্র দেখতে গিয়ে স্থানীয় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে বিএনপির একাংশের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। একপর্যায়ে পরিস্থিতি চরম রূপ নিলে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংসদ সদস্যকে নিরাপদে উদ্ধার করে তাঁর কার্যালয়ে পৌঁছে দেয়।
সানি আমি জানি আমাকে কখনও ক্ষমা করবা না, তাও বলি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক কষ্ট দিছি আমি তোমাকে আমার মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে চাইব... আর কখনও কথা হবে না, দেখা হবে না, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি পাখি। বাই। আল্লাহ হাফেজ।”
খুলনার রূপসা উপজেলায় মেসার্স রূপসা ব্রিকস নামের একটি ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ (৩৫) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।