দাগনভূঞায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও পণ্য বিক্রয় অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ আগষ্ট) দুপুরে উপজেলার দুধমুখা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল ফোন চুরির সন্দেহে মো. তারেক ঢালী (১৭) নামের এক কিশোরকে মায়ের সামনে গাছের সঙ্গে বেঁধে কয়েক ঘণ্টা ধরে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। নারিকেল গাছের ডাল দিয়ে পেটানোর পাশাপাশি তার মাথায় গামছা বেঁধে গরম পানি ঢেলে নি
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাসি ও রান্না করা মাংস কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ এবং মূল্য তালিকা না রেখে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।
শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসের ভবনের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবন থেকে তাদের আটক করা হয়।
বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এস এম ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভীমপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভারের আশুলিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের
বগুড়ার শেরপুরে গাছ কেটে পরিযায়ী শামুকখোলসহ বিভিন্ন পাখির বাসা, ডিম ও ছানা নষ্ট করার অভিযোগে থানায় মামলা করেছে বন বিভাগ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সালাহ উদ্দিন পারভেজ বাদী হয়ে শেরপুর থানায় মামলাটি দায়ের করেন।
সুনামগঞ্জের দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কামরুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে সুনামগঞ্জের পৃথক স্থান থেকে ওই দুই সন্তানের মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলো- উপজেলার শ্যামারচর মধুপুর গ্রামের কাম
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১২ আগস্ট) উপজেলার থানাঘাট, গোহালিয়াবাড়ি ও কামাখা মোড়-সল্লা সংলগ্ন ঘাট এলাকায় অভিযান চালিয়ে তিনটি মামলায় মোট ২ লাখ
টাঙ্গাইলের কালিহাতীতে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও গলায় চাপ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামী আলামিনের (২৮) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালিহাতী থানায় মামলা করেছেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বগুড়া জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বগুড়া শহীদ টিটু মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৯৬ জন ভোটারের মধ্যে ১৯১ জ
ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি তরুণী। বুধবার (১২ আগস্ট) দুপুরে ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এর কাছে দু’দফায় তাদের হস্তান্তর করেন বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।
বগুড়ায় আখেরী চাহার সোম্বা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে সংস্থার মিলনায়তনে এ আয়োজ
সিলেট নগরীর রায়নগরে একই পরিবারের দম্পতি ও গৃহকর্মীকে গলাকেটে হত্যার ঘটনায় বাবুল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রায়নগর এলাকা থেকে তাকে আটক করে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটককৃত বাবুল মিয়া রায়নগর রাজবাড়ি এলাকার আক্তার মিয়ার কলোনির ভাড়াটিয়া এবং তিনি মৃত নূর মিয়া ওরফে নূর কবিরাজের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসা
যশোর বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে হোটেল স্বপ্নপুরী ও হোটেল পলাশসহ আশপাশের এলাকা থেকে নারীসহ ১০ জনকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই দুই হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চলছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।