বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এরপর ভারতের দিল্লি আর ঢাকা রয়েছে পঞ্চম অবস্থানে।
মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট (এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত) বাতিল ঘোষণা করা হয়েছে।
ঈদুল ফিতরের পর দেশে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের মোট ১৩ হাজার ৫৯৯টি শূন্য পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। প্রথমবারের মতো এসব পদে নিয়োগ দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ২৯ জানুয়ারি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৩ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ৮০ হাজারের বেশি প্রার্থী বিভিন্ন পদে আবেদন করেছেন।
বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩ হাজার ৫০ কোটি টাকা) বিনিয়োগের আগ্রহ পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি সান এডিসন। সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাব নিয়ে সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ইরান-ইসরাইল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে পর্যাপ্ত সময় নিশ্চিত করা ও যাত্রীদের অসুবিধা কমাতে সরকার নজরদারি করছে।
ব্যাংক খাতে চলমান সংস্কার কার্যক্রম পাঁচটি ব্যাংকের একীভূতকরণসহ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
জাতীয় পতাকাবাহী সংস্থা Biman Bangladesh Airlines রোববার (১ মার্চ) ঘোষণা করেছে, মধ্যপ্রাচ্যের তিনটি গন্তব্য বাদ দিয়ে অন্যান্য সব রুটে পুনরায় ফ্লাইট চালু করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া মধ্যপ্রাচ্যের বাকি গন্তব্যগুলোতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (সচিব) করা হয়েছে। রোববার (১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন।
রাজধানীতে ঢাকা ওয়াসার এটিএম বুথ থেকে সরবরাহ করা পানির দাম বাড়ানো হয়েছে। আজ রবিবার (১ মার্চ) থেকে নতুন এই বর্ধিত মূল্য কার্যকর করা হয়েছে। ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের সই করা এক অফিস আদেশে এই দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত-এ ড্রোন হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করেছে। রোববার (১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তারা বর্তমানে ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
দেশের পাঁচ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু
রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকা থেকে মানুষের কাটা হাত, পা, মাথাসহ দেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। দুই হাতের আঙুলের ছাপের মাধ্যমে