ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের
ইরানসহ মধ্যপ্রাচ্যে বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও অবস্থার খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা জারি করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতীয় হাইকমিশনারকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তে আর যেন ‘সীমান্ত হত্যা’র ঘটনা না ঘটে।
রমজানের পরপরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম ফেব্রুয়ারির মতোই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
চিকিৎসার ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (১ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন প্রোগ্রামে তিনি এ আহ্বান জানান।
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি দুর্যোগকালীন আশ্রয়ের জন্য খেলার মাঠ ও স্কুলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করারও নির্দেশ দিয়েছেন।
প্রতিবছর শীত মৌসুমে রাজধানী ঢাকার বাতাসে দূষণের মাত্রা বেড়ে যায়। চলতি মৌসুমেও দীর্ঘ সময় বৃষ্টিহীন ও শুষ্ক আবহাওয়ার কারণে দূষণ তুলনামূলক বেশি থাকছে। তবে রোববার (১ মার্চ) সকাল নাগাদ পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা গেছে।
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে হামলা–পাল্টা হামলার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ছয়টি দেশের বাংলাদেশ দূতাবাস। নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকা এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানানো হয়েছে জরুরি বিজ্ঞপ্তিতে। শনিবার পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, লেবানন, কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো এই সতর্কবার্তা জারি করে। প্রয়োজনে দূতাবাসের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের জন্য হটলাইন নম্বরও চালু করা হয়েছে।
ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা তৈরি হওয়ায় একাধিক আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকশ যাত্রী আটকা পড়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে সৌদি আরব, কাতার, কুয়েত, আম্মান, দুবাই, আবুধাবি, দোহা ও বাহরাইনগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিলের ঘোষণা আসে।
হবিগঞ্জে ১৮ মাস পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।
সকালে বাড়ানোর পর রাতেও আরেক দফা সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে ২ লাখ ৬৮ হাজার টাকা ছাড়িয়ে গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম ১ মার্চ থেকে কার্যকর হবে।
পবিত্র উমরাহ হজ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহীম। সেখান থেকে আজ দেশে ফেরার কথা ছিল তার। তবে ইরানে যুক্তরাষ্ট ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ায় তিনি এবং আরও অনেকে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন।
ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে দোহার বাংলাদেশ দূতাবাস বলেছে,
চলতি সপ্তাহে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বিএনপি সরকার গঠনের পর ওয়াশিংটনের পক্ষ থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের সফর হবে। যেখানে রাজনৈতিক বোঝাপড়ার পাশাপাশি প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলো বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।