| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব বিএনপির

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদটি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: হাফিজ উদ্দিন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

বিস্তারিত...

আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিন দিনে মোট ১০২

মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে নিরাপত্তা ঝুঁকির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর প্রভাব পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ।

বিস্তারিত...

১৮০ দিনের কর্মসূচিতে ইলেকট্রিক বাস ও নারীবান্ধব গণপরিবহনে অগ্রাধিকার

ঢাকার গণপরিবহনব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনার জন্য ১৮০ দিনের কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক। সোমবার (২ মার্চ) তিনি বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান।

বিস্তারিত...

মানবতাবিরোধী অপরাধে জামিন পাননি আ.লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী

জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন আবেদন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী।

বিস্তারিত...

‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ পেলেন পাঁচ অসাধারণ নারী

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ পেলেন পাঁচ নারী। সোমবার (২ মার্চ) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মন্ত্রণালয়ের সচিব কাজী গোলাম।

বিস্তারিত...

‘কারাগার’ নাম বদলে ‘হেফাজত ও সংশোধনাগার’, সচিব কমিটিতে প্রস্তাব

কারাগারকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে আরও মানবিক ও পুনর্বাসনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগের অংশ হিসেবে নাম পরিবর্তনের প্রস্তাব উঠছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায়।

বিস্তারিত...

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান ড. এম আসলাম আলম আজ সকালে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।

বিস্তারিত...

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও ৪ বিএনপি প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চার প্রার্থী।

বিস্তারিত...

সংসদে রাষ্ট্রপতির ভাষণ ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি

সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা, তারেক রহমান-এর কাছে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বিস্তারিত...

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সরকার গত ২১ জানুয়ারি ২০২৬ সাল থেকে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদান স্থগিত করেছে। এই সিদ্ধান্ত ঢাকাস্থ মার্কিন দূতাবাস সোমবার (২ মার্চ) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছে।

বিস্তারিত...

৩৫ বাংলাদেশিসহ ২৪৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সোমবার (২ মার্চ) জানিয়েছে, ২৪৫ প্রবাসীকে বিভিন্ন দেশের উদ্দেশ্যে ফেরত পাঠানো হয়েছে, যার মধ্যে ৩৫ জন বাংলাদেশি রয়েছেন। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ৮২ জন মিয়ানমার, ৬৮ জন ইন্দোনেশিয়া, ২৬ জন পাকিস্তানি, ২৩ জন ভারতীয়, এবং ২ জন করে নাইজেরিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের নাগরিক রয়েছেন। এছাড়া নেপাল, সিরিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া ও কঙ্গোর একজন করে নাগরিকও রয়েছেন।

বিস্তারিত...

ঈদুল ফিতরের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২১ মার্চ ঈদুল ফিতর ধরে মঙ্গলবার (৩ মার্চ) থেকে শুরু হবে এই টিকিট বিক্রি।

বিস্তারিত...

স্বর্ণবাজারে ফের আগুন, ২২ ক্যারেট ভরি ছাড়ালো ২ লাখ ৭৪ হাজার

দেশের স্বর্ণবাজারে ফের দামের বড় উল্লম্ফন। ভরিপ্রতি সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১৪ টাকায়, যা গতকাল ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে বলে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিস্তারিত...

আজ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস

সোমবার (২ মার্চ) বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন দিবস। একাত্তরের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনে প্রথম জাতীয় পতাকা তোলা হয়েছিল। সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্র খচিত পতাকা। ওইদিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪