ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের ৭ নেত্রী এবং তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়ে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। দেশের পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দি
জুমার নামাজ শেষে একঝাঁক শিশুর সরল প্রশ্নে প্রাণবন্ত মুহূর্তের সাক্ষী হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর একটি মসজিদে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নামাজ আদায় শেষে শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময়কালে ঘটে এই হৃদয়ছোঁয়া ঘটনা।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। তীব্র এই ভূকম্পনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই বহুতল ভবন থেকে নিচে নেমে আসেন।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোজার প্রস্তুতি ও চাহিদার চাপ কমে যাওয়ায় রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম অনেকটাই নিম্নমুখী হয়েছে। বিশেষ করে লেবু, শসা, বেগুন, আলু ও পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন জোরদারে কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)–এর নির্বাহী বৈঠকের সাইডলাইনে সৌদি আরবের জেদ্দায় একাধিক দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে।
রাজধানীর নারিন্দা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজের কারণে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন মোক্তার বেপারী (৫৫), মোছা. সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)। তাদের সবাইকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এ।
বিদ্যুৎ খাতের বিপুল ঋণ ও লোকসান নিয়ে সরব হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, “আমরা লোডশেডিং রেখে গিয়েছিলাম সেটা সত্য। কিন্তু জাতির কাঁধে বোঝা চাপিয়ে যাইনি। এখন বাতি জ্বলছে ঠিকই, তবে ঋণের ভার অনেক বেশি। ঋণে ডুবে থাকার চেয়ে কষ্ট করে থাকা ভালো।”
জরুরি মেরামত এবং গাছের ডালপালা কাটার জন্যে সিলেটের কয়েকটি এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
সাপ্তাহিক ছুটির স্বস্তি মিলল না রাজধানীবাসীর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালেই বায়ুদূষণের বিশ্বতালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। সকাল ৯টার দিকে প্রকাশিত IQAir–এর এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, রাজধানীর বাতাস ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে।
নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিনের মাথায় রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে নেমেছেন মো. আলী হোসেন ফকির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকা ঘুরে দেখেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে আইজিপি বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। সে কারণে আমি নিজেই রাস্তায় নেমেছি। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
রাজধানীর হাজারীবাগে নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, এই নৃশংস হত্যার মূল কারণ ছিল প্রেমঘটিত দ্বন্দ্ব। তদন্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত সিয়ামের সঙ্গে বিন্তির আগে দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি বিন্তি অন্য একজনের সঙ্গে নতুন সম্পর্কে জড়ানোর কারণে তাদের সম্পর্কের মধ্যে ফাটল পড়ে। এতে রোষানলে দগ্ধ সিয়াম পরিকল্পিতভাবে বিন্তিকে ডেকে আনে এবং পিঠে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে।
বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আবারও বড় রদবদল করা হয়েছে। সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) পদে দায়িত্ব পেয়েছেন