আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশজুড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে। বিশেষ করে এবার ক্যালেন্ডারের মারপ্যাঁচে সরকারি চাকরিজীবীদের সামনে টানা ১০ দিনের লম্বা ছুটির সুযোগ তৈরি হয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ায় আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) হত্যার ঘটনায় মূল সন্দেহভাজন সিয়ামকে আটক করেছে পুলিশ।
প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন এলাকায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।
ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ, নৈতিক ও আলোকিত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, একটি রাষ্ট্রে কৃতি মানুষের সংখ্যা যত বাড়ে, সেই সমাজ তত বেশি আলোকিত ও সমৃদ্ধ হয়।
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে লাল গোলাপ উপহার দিয়েছেন বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান।
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠকে অংশ নেবেন, যেখানে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলার উদ্বোধন ঘিরে ২ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রো চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ সময়ে কোনো যাত্রী এই স্টেশনে প্রবেশ বা বের হতে পারবেন না।
অসহনীয় গরম না পড়লেও বসন্তের শুরু থেকে সারা দেশে বাড়ছে তাপমাত্রা। গত মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম জেলার আমবাগান অঞ্চলে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল বুধবার ছিল একই জেলার সীতাকুণ্ডে ১৩ দশমিক ৬।
দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বৈঠক শেষ করে পায়ে হেঁটে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পদক হস্তান্তর অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ বছর ৯ জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ দেওয়া হয়েছে।
দেশজুড়ে নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৮ সদস্যের একটি সেল গঠন করেছে সরকার। ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সেলের কার্যক্রম সারা দেশে পরিচালিত হবে।
আজ সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ ব্যাংকে এসেছেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। এ সময় বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বরণ করে নেন।
রাজধানীর সব মেট্রো স্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বাহির পথ এবং ট্রেনের ভেতর অনুমতি ছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি বা অন্য কোনো কনটেন্ট তৈরির কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৭ মিনিটে তিনি সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫ নম্বর গেট দিয়ে হেঁটে বেরিয়ে যান।