| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মানবতাবিরোধী অপরাধ মামলা: আপিলে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বিস্তারিত...

বইমেলা শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। আজ দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে আয়োজিত এই মাসব্যাপী আয়োজন ঘিরে ইতোমধ্যে লেখক, প্রকাশক ও পাঠকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বিস্তারিত...

রাতে সাঁড়াশি অভিযানে শতাধিক চাঁদাবাজ ও কিশোর গ্যাং সদস্য আটক

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, কিশোর গ্যাং সদস্য ও মাদককারবারীদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ–এর মোহাম্মদপুর জোনাল টিম বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত টানা চার ঘণ্টা অভিযান চালায়।

বিস্তারিত...

হাজারীবাগে ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে রায়েরবাজার হাই স্কুল–এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগের ‘হাজার হোটেল’ সংলগ্ন একটি গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)–এর জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিস্তারিত...

সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে শতাধিক দুর্নীতি অভিযোগ জমা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে। মাত্র এক সপ্তাহের মধ্যে এই অভিযোগগুলো লেখা আকারে দুদকে দাখিল করা হয়েছে। দুদকের এক কর্মকর্তা জানান, যেভাবে অভিযোগ জমা পড়ছে তাতে মনে হচ্ছে এটি একটি ব্যাপক রেকর্ডের আকার হবে। বেশিরভাগ অভিযোগে নাম প্রকাশ করা হয়নি, তবে কিছু ক্ষেত্রে অভিযোগকারী স্বতঃসিদ্ধ নাম-পরিচয় উল্লেখ করেছেন।

বিস্তারিত...

লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ; হাতিরঝিল থানা ঘেরাও

রাজধানীর হাতিরঝিল এলাকায় নির্মাণাধীন একটি ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানিতে আট বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন এবং সড়ক অবরোধ করেন। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পশ্চিম উলন এলাকায় তাহেদী (৮) নামের শিশুটি তারাবির নামাজের সময় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।

বিস্তারিত...

ঢাকাসহ দেশে ৫.১ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার-এ

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৪ মিনিটের দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ কম্পন টের পান বাসিন্দারা। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার-এ।

বিস্তারিত...

মানসিক ভারসাম্যহীন হয়ে পরা রিজিয়া ফিরে এলেন পরিবারের কাছে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের রিজিয়া বেগম দীর্ঘ সাত বছর পর দেশে ফিরেছেন। দীর্ঘদিনের প্রবাস জীবনে তিনি শারীরিক ও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। অবশেষে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উত্তরায় ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিন সন্তান তাদের মাকে ফিরে পেয়ে আনন্দ এবং বিষাদের মিশ্র অনুভূতি প্রকাশ করেছেন।

বিস্তারিত...

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন কংগ্রেস সদস্যের অভিনন্দন

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য গ্রেস মেং প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন ও নতুন সরকার গঠন প্রসঙ্গে এক বিশেষ বিবৃতিতে এই অভিনন্দন জ্ঞাপন করেন।

বিস্তারিত...

বরিশালে বিশৃঙ্খলার ঘটনায় আদালত অবমাননার রুল ও মামলা দায়ের

রিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে বিশৃঙ্খল আচরণের ঘটনায় হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করেছে। পাশাপাশি

বিস্তারিত...

১৪ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে: ইসির নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আগামী ১৪ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব (রিটার্ন) দাখিল করতে হবে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি পর্যালোচনা করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ ও বিদ্যমান বাণিজ্যচুক্তি ঘিরে উদ্ভূত পরিস্থিতিকে “বিকাশমান” উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিষয়গুলো এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। সব দিক বিবেচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

বিস্তারিত...

৯ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাতিল করল ইসি

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ৯ এপ্রিল পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে

বিস্তারিত...

পিলখানার ঘটনা ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

পিলখানায় ২০০৯ সালের বর্বরোচিত হত্যাকাণ্ডকে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীতোরেক রহমান। তিনি বলেছেন, ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতীয় দায়িত্ব; অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না। বুধবার (২৫ ফেব্রুয়ারি) শহীদ দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা

বিস্তারিত...

বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া: অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনকে সরকারের স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪