আজ ২০ ফেব্রুয়ারি, সাত বছর পূর্ণ হলো ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের। ওই দুর্ঘটনায় ৭১ জন মানুষ প্রাণ হারান। সেই বিভীষিকাময় রাতের স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় ভুক্তভোগী পরিবারগুলোকে।
দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগে সহায়ক পরিবেশ তৈরি করবে বর্তমান সরকার। এমন মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বিশ্বের ১১৯টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা লাহোরের বায়ুর মান ৪০৬, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে।
বছর ঘুরে আবারও ফিরে আসছে রক্তঝরা একুশে ফেব্রুয়ারি। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিল্পী, কর্মী ও সংশ্লিষ্টরা ব্যস্ত সময় পার করছেন।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করা, জাতীয় কারিকুলাম পুনর্বিবেচনা এবং কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব—শিক্ষা খাতে এই তিন অগ্রাধিকার ঘোষণা করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে অবস্থান করা আসিফ নজরুল নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় বাসাটি ছাড়ছেন। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে বাসা ছাড়ার বিষয়টি জানিয়ে তিনি লেখেন, জায়গাটির প্রতি তার এক ধরনের মায়া জন্মেছে। পোস্টে তিনি উল্লেখ করেন, হেয়ার রোডের বড় সরকারি বাসায় ওঠার সময় পরিবারের সবার মন খারাপ হয়েছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের মধ্যে ২৭১ জনের সম্পদ কোটি টাকার বেশি বলে প্রকাশিত হয়েছে, যা মোট প্রার্থীর ৯১.২৫ শতাংশ। সুশাসনের জন্য নাগরিক-সুজন (সুজন) বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, ৫ কোটির বেশি সম্পদের মালিক ১৮৭ জন, যা নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রায় ৬২.৯৬ শতাংশ।
বাংলাদেশ-ভারত বন্ধুত্বকে আরও গভীর ও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেছেন, শ্রীরামকৃষ্ণ পরমহংসের সার্বজনীন আদর্শ দুই দেশের মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার করতে অনুপ্রেরণা জোগায়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশন, ঢাকা প্রাঙ্গণে ‘শ্রীরামকৃষ্ণের বিশ্বজনীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রাজধানীর ভাসানটেক এলাকায় রমজানের শুভেচ্ছা বিনিময় এবং মানবিক সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর স্ত্রী ডা. জুবাইদা রহমান আজ এক ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন এসময় তার সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান । ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় পুরো মাসজুড়ে ইফতার, রাতের খাবার এবং সাহরির সরবরাহের উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই মাহফিলে স্থানীয় এতিম শিশু, বয়োজ্যেষ্ঠ নারী এবং সম্প্রদায়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর ফেরার পথে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান–এর ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়ির বহর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় ঘটে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ-এর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তথ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন। গত ১৭ ফেব্রুয়ারি পাঠানো এক শুভেচ্ছা চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে আশা প্রকাশ করেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার ব্রিটিশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে চিঠিটি প্রকাশ করে।
দেশের হতদরিদ্র নারীদের ‘ফ্যামিলি কার্ড’ এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ। তিনি বলেন, চলতি রমজানেই ঈদের আগে কয়েকটি জেলা ও উপজেলায় এ কর্মসূচির পাইলট কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব জেলা ও উপজেলায় এটি চালু করা হবে।
মব করলেই সবকিছুর সমাধান হয়ে যাবে এমনটা মনে করার কোনো কারণ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আমরা বারবারই বলছি আমরা একটা প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি। দেশ থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠান যেখানেই যাই না কেন আমরা চেষ্টা করব সবসময় বিধি-বিধানের মধ্যে যেতে। বিধি-বিধানের বাইরে আমরা কোন কিছুকেই বাস্তবায়ন করতে দেব না।