ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আবারও ভিসা কার্যক্রম শুরু করেছে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু হয়। ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানানো হ
বকেয়া পাওনা পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশ পরিচালনা আইনের মাধ্যমে হতে হবে উল্লেখ করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যেন সাধারণ মানুষের সহনশীলতার মধ্যে থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তার কন্যা জাইমা রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জাইমা রহমানের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়।
আগামী দিনে দেশের শেয়ারবাজার ও অর্থনীতিতে ‘বৈপ্লবিক পরিবর্তন’ আসবে- এমন আশ্বাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশ্বাস দেন তিনি।
নিজ নির্বাচনী এলাকা ফেনী ৩ (দাগনভূঞাঁ -সোনাগাজীতে) আসনে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে হটলাইন চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে। ফোনে নবগঠিত সরকারের প্রতি অভিনন্দন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে তার সরকার কাজ করে যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া। এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পিএস হিসেবে দায়িত্ব পালন করেন।
পবিত্র রমজান মাস উপলক্ষে সিএনজি ফিলিং স্টেশন বন্ধে নতুন সময় নির্ধারণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর নতুন সরকার গঠন করার সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হওয়ায় মুহাম্মদ ইউনূসের দায়িত্বও শেষ হয়েছে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন (ইসি) বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, জন্ম তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের সব আবেদন এখন থেকে মাঠ পর্যায়ের বদলে সরাসরি এনআইডি উইংয়ের মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি হবে।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা। তিনি বলেন, সততা ও নীতির ক্ষেত্রে কোনো আপস নেই। সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে ক্রেতাদের ভিড়ের সঙ্গে মাছ ও মাংসের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা গেছে। রমজানের আগে তুলনামূলক কম দামে মাছ মাংস বিক্রি হলেও মাসের শুরুতেই তা চড়া মূল্যে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
কেন্দ্রীয় শহিদ মিনারে নির্বাচনের মতোই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহিদ মিনারে প্রস্তুতি পরিদর্শন করতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। কমিশনার জানান, কয়েক দিন আগে অনুষ্ঠিত নির্বাচনে কোনো ত্রুটি বা বিচ্যুতি হয়নি। আশা করা যাচ্ছে, শহিদ মিনার ও আশপাশের এলাকায়ও নিরাপত্তা নিশ্চিতে তেমন কোনো সমস্যা হবে না।