| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নির্বাচিতদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংসদ সচিবালয়ের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। একটু আগেই আমরা চিঠিটি পেয়েছি।

বিস্তারিত...

মালয়েশিয়ায় পাচারকালে নারী-পুরুষ-শিশুসহ ১৫ জন উদ্ধার

টেকনাফের বাহারছড়ায় কোস্টগার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিলেন তৌহিদ হোসেন

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিদায় নেন তিনি। এ সময় তিনি কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন। মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়ামসহ অন্যান্য কর্মকর্তা তাকে বিদায় জানান।

বিস্তারিত...

নতুন মন্ত্রিসভার প্রস্তুতির বিষয়ে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সে বিষয়ে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর দপ্তরে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। এদিনই নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নাসিমুল গনি নিয়োগ পান। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিস্তারিত...

নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা লঙ্ঘন, শীর্ষে বিএনপি: টিআইবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা ব্যয়ের সীমা অনলাইন ও অফলাইনে একক ও যৌথভাবে ব্যাপক লঙ্ঘিত হয়েছে। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে শীর্ষ দুই দল বিএনপি ও জামায়াত প্রার্থীদের ক্ষেত্রে এই লঙ্ঘনের মাত্রা সর্বাধিক।

বিস্তারিত...

নির্বাচনে কতজন আইনজীবী বিজয়ী?

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র থেকে ২৩ আইনজীবী বিজয়ী হয়েছেন। এর মধ্যে ১৮ জন বিএনপি নেতৃত্বোধীন জোটের, চার জন জামায়াতের এবং একজন স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন।

বিস্তারিত...

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৫ বাংলাদেশি নিহত

ওমরাজ হজ শেষে সৌদি আরবে বাসায় ফেরার পথে লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), স্কুল পড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছর বয়সী মেয়ে সুবহা আক্তার। দুর্ঘটনায় একই গাড়ির ড্রাইভার মো. জিলানী বাবর (৩০) মারা যান। দুর্ঘটনায় মিজানের মেঝো মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুত্ব আহত হয়ে জেদ্দা শহরের একটি হাসপাতালে ভর্তি আছেন।

বিস্তারিত...

রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

বিস্তারিত...

আমি মুখ খুললে অনেকের প্যান্ট খুলে যাবে: ফয়েজ আহমদ তৈয়্যব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ‘আমি মুখ খুললে বহু ভদ্রলোকের শুধু প্যান্ট খুলে যাবে না, বরং আন্ডারওয়্যারও খসে পড়ার চান্স আছে।

বিস্তারিত...

পদত্যাগের আবেদন করলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া চাকরি থেকে পদত্যাগের আবেদন করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন।

বিস্তারিত...

ভোট বর্জনের ঘোষণা দিলেও মাঠে ছিলেন আওয়ামী লীগ নেতা-কর্মীর একাংশ: টিআইবি

দলীয়ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিলেও মাঠপর্যায়ে আওয়ামী লীগ-এর নেতাকর্মীদের একটি অংশ ভোটার হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিস্তারিত...

সামাজিকমাধ্যমে ‘নমুনা নোট’ ব্যবহারে সতর্কবার্তা

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ভিডিও ও ছবিতে আসল টাকার সদৃশ ‘নমুনা নোট’ ব্যবহারের বিষয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে। ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন বিভাগের সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই জরুরি সতর্কবার্তা প্রদান করা হয়।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিস্তারিত...

মন্ত্রিদের জন্য ধানমন্ডিসহ ৩৭টি সরকারি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য রাজধানীর ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি সরকারি বাসা প্রস্তুত আছে বলে জানিয়েছেন আদিলুর রহমান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা। নতুন প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করবেন, সেই অনুযায়ী বাসা বরাদ্দ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বিস্তারিত...

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পেলেন ড. নাসিমুল গনি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. নাসিমুল গনিকে নতুন মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪