| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চারটা ১৩ মিনিটে তিনি শপথ নিয়েছেন। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিস্তারিত...

গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ।

বিস্তারিত...

বিএনপিকে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপিকে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সরকার গঠনের এই সম্মতি প্রদান করা হয়।

বিস্তারিত...

নতুন সরকারে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের নতুন মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য একাধিক নেতাকে ডাক দেওয়া হয়েছে। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকবেন। তারা কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন তা বিএনপি দলীয় সূত্রে জানা গেছে।

বিস্তারিত...

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

বিএনপির নতুন মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের নতুন মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য একাধিক নেতাকে ডাক দেওয়া হয়েছে।

বিস্তারিত...

রমজানে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন নির্দেশনা

পবিত্র রমজান মাস উপলক্ষে মেট্রোরেলের চলাচলে বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রেন চলাচলের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন।

বিস্তারিত...

রমজানে টিসিবি শুরু করলো বিক্রয়, বাড়তি মিলছে ছোলা ও খেজুর

পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর রোজার বিশেষ অফার হিসেবে বাড়তি দুই পণ্য - ছোলা প্রতি কেজি ৬০ টাকা ও খেজুর ১৬০ টাকা দরে বিক্রি হবে।

বিস্তারিত...

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার এসেছেন পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল। মঙ্গলবার পা‌কিস্তা‌নের মন্ত্রীর ঢাকায় আসার তথ্য জা‌নি‌য়ে‌ছে দেশ‌টির ঢাকার হাইক‌মিশন।

বিস্তারিত...

শপথ অনুষ্ঠান: ঢাকায় যানজট এড়াতে বিশেষ সড়ক বন্ধ ও ডাইভারশন

নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানকে ঘিরে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। লোকসমাগমের কারণে কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সীমিত থাকবে।

বিস্তারিত...

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।

বিস্তারিত...

শপথ ঘিরে সংসদ এলাকায় কঠোর নিরাপত্তা, মোতায়েন ১২ প্লাটুন বিজিবি

নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিস্তারিত...

১৫ বছর পর সংসদে বিএনপি, শপথ নিতে আসছেন নবনির্বাচিত এমপিরা

শপথ গ্রহণকে ঘিরে সকাল থেকেই সরব জাতীয় সংসদ ভবন এলাকা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে প্রবেশ করতে শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে শপথ অনুষ্ঠান। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমেই বিএনপির সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে।

বিস্তারিত...

মানবতাবিরোধী অপরাধে কাদের-সাদ্দামসহ ৭ নেতার বিচার শুরু আজ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে। প্রসিকিউশনের সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপনের পাশাপাশি সাক্ষ্যগ্রহণও শুরু হতে পারে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪