ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশ-বিদেশের হাজারও অতিথি উপস্থিত থাকবেন। শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। তার স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ-সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ পাঠ করাবেন।
শিল্প খাত ও গৃহস্থালি কাজে অপরিহার্য এলপি গ্যাসের বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার নতুন সুবিধা দিয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, এলপিজি উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট (মূল্য সংযোজন কর) এবং আমদানিতে আগাম কর প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর কারওয়ান বাজার এলাকার কাঠপট্টি এলাকায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে একটি ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের টানা দুই ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে পুরোপুরি নিভিয়ে ফেলতে আরও সময় লাগবে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেন্টেনেন্স) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, আগুনের সূত্রপাত ডায়মন্ড টিম্বারস নামের একটি স’মিল থেকে হয়।
রাজধানীর পুরান ঢাকা এলাকার আগামাসি লেনে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে একটি সাততলা ভবনের চতুর্থ তলায় জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা পর রাত ১১টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নৈতিকতার প্রশ্নে তিনি কখনও আপস করেননি এবং ভবিষ্যতেও করবেন না। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পর্কে তার ভিন্ন ধারণা ছিল। তবে দায়িত্ব পালনকালে তিনি দেখেছেন, সঠিক নেতৃত্ব পেলে কর্মকর্তারা দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম। আজ আমি কৃতজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। আমি মনে করি, আপনারা দেশের সম্পদ। আপনারা প্রমাণ করেছেন—সুযোগ পেলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব, বলেন তিনি।
লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান Henley & Partners বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সর্বশেষ সূচক প্রকাশ করেছে। নতুন এ সূচকে বাংলাদেশের পাসপোর্ট দুই ধাপ এগিয়ে ৯৩তম স্থানে উঠে এসেছে। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম। সূচক নির্ধারণে একটি দেশের নাগরিকরা কতটি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন—সেই সক্ষমতাকে বিবেচনায় নেওয়া হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৭টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল সুবিধা পান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতি ছিল ‘বিপর্যস্ত ও তলাবিহীন’। ব্যাংকিং খাত পুনর্গঠন, রাজস্ব ও করনীতিতে সংস্কার এবং মুদ্রা ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করা সম্ভব হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি জানান, এখন আর আন্তর্জাতিক লেনদেন নিয়ে অনিশ্চয়তায় থাকতে হচ্ছে না। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং প্রবাসী আয়ে ইতিবাচক ধারা ফিরে এসেছে।
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলটি এসএ পরিবহনের পাশের একটি গ্যারেজ বলে জানা গেছে।
প্রায় দেড় বছর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর বিদায় নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এই সময়ে তিনি কতটা সফল এবং কতটা ব্যর্থ তা বিচারের ভার দেশবাসীর ওপর ছেড়ে দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। দীর্ঘ বক্তব্যে প্রধান উপদেষ্টা বিভিন্ন খাতে তার সরকারের সফলতার কথা তুলে ধরেন।
দেশে আবারও ভূকম্পন। এবার বন্দরনগরী চট্টগ্রামে। কক্সবাজার থেকে ২২২ কিলোমিটার দক্ষিণপূর্বে বঙ্গোপসাগরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড (এআরটি) চুক্তির বিষয়বস্তু ও ব্যাখ্যা তুলে ধরেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ২০২৫ সালের ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশসহ প্রায় সব দেশের ওপর বিভিন্ন হারে পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ (আরটি) আরোপ করেন। এর পরপর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা মার্কিন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে আলোচনা শুরু করেন।
নির্বাচিত ৭০টি আসনের মধ্যে ২১.৪ শতাংশ আসনে জাল ভোটের তথ্য পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ সোমবার রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানকে ঘিরে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অনুষ্ঠান উপলক্ষ্যে সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। সোমবার এক সংবাদ গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
চব্বিশের জুলাই বিপ্লবের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনও কলঙ্ক ও সহিংসতামুক্ত করা গেল না বলে উদ্বেগ প্রকাশ করেছে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স (ইডব্লিউএ)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘নির্বাচন ও নির্বাচনোত্তর পরিস্থিতি: একটি মূল্যায়ন’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, তিনি পুরোনো জীবনে ফিরে যাবেন, লেখালেখি করবেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। অন্তর্বর্তী সরকারের শেষ দিনে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন