| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের ক্রমবর্ধমান লেনদেনের সঙ্গে সামঞ্জস্য রেখে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশের মুদ্রা বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। বাংলাদেশের বাজারে বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বর্তমান মান নিম্নরূপ:

বিস্তারিত...

বিদেশ থেকে কী কী পণ্য শুল্ক দিয়ে আনা যাবে?

বিদেশ থেকে দেশে ফেরার সময় অনেকেই পরিবারের জন্য উপহার বা গৃহস্থালি সামগ্রী নিয়ে আসেন। লাগেজ সীমাবদ্ধতা থাকলেও সরকার নির্ধারিত ব্যাগেজ রুলস অনুযায়ী নির্দিষ্ট শুল্ক-কর পরিশোধ করে বড় পণ্যও আনা যায়। এ ক্ষেত্রে কোনো ঋণপত্র (এলসি) খোলার প্রয়োজন হয় না।

বিস্তারিত...

ওমর সানীর রেস্তোরাঁয় কাস্টমারকে কুপিয়ে জখম

চিত্রনায়ক ওমর সানী পরিচালিত রেস্তোরাঁ ‘চাপওয়ালার শ্বশুর বাড়ি’ বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টে এক কাস্টমারকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

বিস্তারিত...

জাতীয় জাদুঘরের চেয়ে পাঁচ গুণ বেশি ফি, বিতর্কে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

জাতীয় জাদুঘরের তুলনায় পাঁচ গুণ বেশি প্রবেশমূল্য নির্ধারণের প্রস্তাবকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর-এ প্রবেশের জন্য বাংলাদেশি দর্শনার্থীদের ১০০ টাকা এবং শিশুদের ৫০ টাকা টিকিটের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘর-এর প্রবেশমূল্য জনপ্রতি ২০ টাকা এবং শিশুদের জন্য ১০ টাকা।

বিস্তারিত...

মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর মুহম্মদ আতাউল গণি ওসমানী-র ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি ৬৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

বিস্তারিত...

নির্বাচনে জয়, তারেক রহমান-কে অভিনন্দন জানাল জাপান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে আয়োজনের জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে জাপান। একই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে টোকিও।

বিস্তারিত...

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ

বিশ্বের আকাশে বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিস্তারিত...

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

আবারও ভয়াবহ বায়ুদূষণের কবলে রাজধানী ঢাকা। একিউআই স্কোর ২২৪ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে মহানগরীটি। এই মাত্রার বায়ুগুণকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য স্পষ্ট সতর্কবার্তা।

বিস্তারিত...

নতুন সরকার ঘিরে জোর প্রস্তুতি: মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ বাসভবন, অর্ধশত গাড়ি

দীর্ঘ রাজনৈতিক প্রতীক্ষার পর সরকার গঠনের প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই শতাধিক আসনে নিরঙ্কুশ বিজয়ের পর সম্ভাব্য মন্ত্রিসভাকে সামনে রেখে প্রস্তুত রাখা হয়েছে প্রায় ৪০টি সরকারি বাসভবন এবং অর্ধশত বিলাসবহুল গাড়ি।

বিস্তারিত...

বিজেএমসিতে সৈয়দা নওয়ারা জাহানের বদলির আদেশ বাতিল

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহানকে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) এর চেয়ারম্যান হিসেবে বদলির যে আদেশ জারি করা হয়েছিল, তা বাতিল করেছে সরকার। গত ১২ জানুয়ারি জারি করা ওই বদলির আদেশ রোববার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রত্যাহার করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে জারিকৃত আদেশ অনুযায়ী তাকে বিজেএমসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হবে না।

বিস্তারিত...

৫ দিন পর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার, পুরো রমজান ছুটির দাবি

জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও ধর্মীয় পূজাকে কেন্দ্র করে টানা পাঁচ দিনের ছুটি শেষে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে পুনরায় খুলছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকার পর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিকসহ সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে।

বিস্তারিত...

বিএনপি নেতাদের কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে জামায়াতের নেতাদের কোম্পানির

শান্তিপূর্ণ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও নির্বাচনের ফলাফলের বড় প্রভাব পড়েছে শেয়ারবাজারে। তাতে দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনের বড় উত্থান হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটির নেতাদের মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ছিল বাড়তি আগ্রহ। সেই সঙ্গে ভালো মৌল ভিত্তির কোম্পানির প্রতিও বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ দেখা গেছে। এ কারণে ভালো কোম্পানিগুলো লেনদেন ও মূল্যবৃদ্ধিতে এগিয়ে ছিল। যার ফলে সূচকের বড় উত্থান ও লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

বিস্তারিত...

শপথ অনুষ্ঠানে আসছেন পাকিস্তানের ফেডারেল মিনিস্টার

বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে ঢাকায় আসবেন দেশটির ফেডারেল মিনিস্টার ফর প্ল্যানিং

বিস্তারিত...

সংসদের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে কোন দল ?

ভোটের হার ও নিম্নকক্ষে আসনসংখ্যা, দুই হিসাবেই জাতীয় সংসদের সম্ভাব্য উচ্চকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের দলভিত্তিক ফলাফলে দেখা গেছে, ঘোষিত ২৯৭ আসনে বিএনপি পেয়েছে ৪৯.৯৭ শতাংশ ভোট। প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামি পেয়েছে ৩১.৭৬ শতাংশ। বাকি ভোট অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিভক্ত।

বিস্তারিত...

লেবুর হালি ১০০ টাকা

রমজান শুরু হতে আর মাত্র তিনদিন বাকি। এরই মধ্যে রাজধানীর বাজারগুলোতে লেবুর দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। দুই সপ্তাহের ব্যবধানে লেবুর দাম প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে ঢাকার বিভিন্ন বাজারে ছোট আকারের লেবুর হালি ৬০ থেকে ৭০ টাকার নিচে মিলছে না। মাঝারি ও বড় সাইজের লেবুর হালি বিক্রি হচ্ছে ১০০ টাকায়, কোথাও কোথাও ১২০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪