সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সংসদে বিরোধী দলের হুইপ মনোনীত হয়েছেন।
মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এর পাঁচ দিনের মাথায় সরকার গঠন করছে তারেক রহমানের নেতৃত্বে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলটি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এ সময় তিনি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিন বছরের ব্যবধানে তিনটি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়িয়েছেন। আজ (মঙ্গলবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে তার সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও শপথ পড়ান তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। নতুন সরকারের মন্ত্রিপরিষদে ডাক পেয়েছেন ঢাকা- ৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার ৪৯ দিনের মাথায় সংসদ সদস্য (এমপি) হয়েছেন। আর ৫৩ দিনের মাথায় অর্জন করলেন প্রধানমন্ত্রী হওয়ার গৌরব। গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন বিএনপি প্রধান। অন্য নির্বাচিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে এমপি হিসেবে ১৩ ফেব্রুয়ারি তারও গেজেট প্রকাশ করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পালন করবেন। তিনি আগেও এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীরা পাবেন বিভিন্ন সুযোগ-সুবিধা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর মন্ত্রী এবং সবশেষে প্রতিমন্ত্রীরা শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে তার নেতৃত্বাধীন বিএনপি জোট সরকার গঠনের সুযোগ পায়। এদিন সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপি দলীয় সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর দলীয় সংসদীয় কমিটি
দায়িত্ব শেষ করার পরও দেশে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত তার বিদায়ী সভায় তিনি এ কথা বলেন। বিদায়ী বক্তব্যে তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচন ছিল নির্ভেজাল, উৎসবমুখর ও গ্রহণযোগ্য।
আসন্ন সরকারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আব্দুল আউয়াল মিন্টু । বিএনপির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পালন করবেন।
আসন্ন সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, দেশের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা ও অভ্যন্তরীণ নিরাপত্তা–সংক্রান্ত গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পালন করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি অভিযোগ করেন, নির্বাচনি সমঝোতা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বিরোধীদলীয় উপনেতা হিসেবে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধীদলীয় হুইপ হিসেবে নাহিদ ইসলামকে নির্বাচিত করা হয়েছে।