| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জুলাই–আগস্টে কারফিউ জারি করে গণহত্যায় উসকানি ও সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক–এর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ।

বিস্তারিত...

ঢাকায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সোমবার (১২ জানুয়ারি) আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিস্তারিত...

টেলিগ্রাম প্রতারণায় কোটি টাকার চক্রের সদস্য গ্রেফতার

সাইবার প্রতারণার মাধ্যমে কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেফতার করেছে মো. সোহেল মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে। রোববার (১১ জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

জুলাই হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রথম জামিন

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথমবারের মতো একজন আসামিকে জামিন দিয়েছেন। জামিনপ্রাপ্ত ব্যক্তি হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির পাটোয়ারী।

বিস্তারিত...

দ্বিতীয় বিয়ে করতে সালিশি কাউন্সিলের অনুমতি লাগবে

মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ে সংক্রান্ত বিধানের বৈধতার চ্যালেঞ্জের রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। রুল খারিজ করে ২০২৫ সালের ২০ আগস্ট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের অনুলিপি প্রকাশিত হয়। রায়ে আদালত ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ধা

বিস্তারিত...

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন ঐতিহাসিকভাবে জটিল: ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন

বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে নির্বাচনের অংশগ্রহণমূলক হওয়া বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঐতিহাসিকভাবে জটিল বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইওএম) প্রধান ইয়র ইয়াবস। রোববার(১১ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট

দণ্ডিত ২৫ বাংলাদেশি নাগরিককে ক্ষমা করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমাপ্রাপ্ত সবাইকে মুক্তি দিয়ে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে। রোববার (১১ জানুয়ারি) ঢাকার সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিস্তারিত...

ভুল তথ্য প্রচার মানেই সমাজে ক্ষয়: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভুল তথ্য প্রচার মানেই সমাজে ক্ষয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশন ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমন তথ্য জানায় সংস্থাটি। ইসি জানায়, ভুল তথ্য মানেই সমাজে ক্ষয়। নির্বাচনে সত্যতা ছাড়া কোনো অপপ্রচার

বিস্তারিত...

ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণেই গণভোট: অধ্যাপক আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণ করে দিতেই এবারের গণভোট। দেশজুড়ে গণভোটের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আজ রবিবার

বিস্তারিত...

অঘোষিত সম্পদের মালিকদের শাসক হিসেবে দেখতে চাই না: দুদক চেয়ারম্যান

নির্বাচনী হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিকদের ভবিষ্যতে দেশের শাসক হিসেবে দেখতে চাই না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি ন্যায়নিষ্ঠ ও সুবিচারভিত্তিক রাষ্ট্র গঠন। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, তাদের অবশ্যই ন্যায়নিষ্ঠ হতে হবে।”

বিস্তারিত...

কারওয়ান বাজারে ব্যবসায়ীক দ্বন্দ্বে খুন হন স্বেচ্ছাসেবক দল নেতা মোছাব্বির : ডিবি

রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর মোছাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। রোববার (১২ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

বিস্তারিত...

আরো কমবে তাপমাত্রা, বাড়বে শীতের দাপট

শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল। এসব অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ এখনো অব্যাহত রয়েছে। আগামী কয়েক দিনও শীতের তীব্র অনুভূতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়ার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

বিস্তারিত...

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন

রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৮ জন প্রার্থী। এ নিয়ে দুই দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১০৯ জন। রোববার (১১ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত শুনানিতে ৫৮ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয় ইসি।

বিস্তারিত...

অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোট চাইতে পারে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আইনি বাধা না থাকায় গণভোটের প্রচারণা চালাবে সরকার। রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্ম

বিস্তারিত...

ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সাম্প্রতিক বিভিন্ন ইস্যু সত্ত্বেও ভারত-বাংলাদেশ বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। বিশেষ করে আইপিএল ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের ব্যবসায়িক সম্পর্কে কোনো ধরনের বিঘ্ন দেখা যায়নি বলে জানান তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪