রাজধানীর কাঁচাবাজারে শীতের পুরোপুরি ছোঁয়া পড়েছে, আর সঙ্গে এসেছে সবজির দামের স্বস্তি। দীর্ঘ সময় ধরে চড়া থাকার পর শীতকালীন শিম, বাঁধাকপি, ফুলকপি, লাউ, কুমড়া, পালং শাকসহ অধিকাংশ সবজির দাম এখন ৪০–৫০ টাকার মধ্যে নেমে এসেছে। সাধারণ ক্রেতারা পরিবারের জন্য একসাথে ভরা বাজার কেনাকাটায় স্বস্তি অনুভব করছেন।
রিপোর্টার্স২৪ ডেস্ক: সীমানা সংক্রান্ত আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট গ্রহণ আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের নির্দেশনার প্রেক্ষিতে এই দুই আসনে নির্বাচন কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, মহামান্য আদালত আমাদের এই দুই আসনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা না করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা আদালতের আদেশ মেনে ভোট কার্যক্রম স্থগিত করেছি।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদারে ও শুল্ক হ্রাসের লক্ষ্যে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (ওয়াশিংটন সময়) বিকেলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিনে তিনি ইউএসটিআরের সহকারী ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ, তাদের দায়িত্ব-কর্তব্য এবং সংশ্লিষ্ট আইন-বিধিমালা যথাযথভাবে অনুসরণ ও পরিপালন বিষয়ে একটি পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
টাঙ্গাইলের রসুলপুরে বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে ১০–২১ জানুয়ারি পর্যন্ত অকেজো বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হবে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে চারটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনুমোদন ও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এতে রয়েছে: ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশ ২০২৬ : আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উদ্বেগ বিবেচনায় ডাটা লোকালাইজেশন বিধান শিথিল করা হয়েছে। শুধুমাত্র ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে দেশে ডাটা সংরক্ষণ বাধ্যতামূলক থাকবে। কোম্পানির ক্ষেত্রে
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও তানভীর মুহাম্মদ ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেছেন, ত্বকী হত্যার আর দুই মাস পর ১৩ বছর পূর্ণ হবে, অথচ শততম ধার্য তারিখেও মামলার চার্জশিট দিতে পারেনি রাষ্ট্র। এটি বিচারহীনতার নগ্ন উদাহরণ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ভবিষ্যতে যারা এই দেশ পরিচালনা করবেন, তাঁরা যেন আর কখনই ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারেন, তা নিশ্চিত করতেই এবারের গণভোট।
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এখন ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, নভেম্বর ও ডিসেম্বর মাসের আকুর বিল পরিশোধ করা হয়েছে ১ হাজার ৫৩৫ দশমিক
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীদের ডাকা সারাদেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেওয়ার পর সংগঠনের
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে লাগা আগুন ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। বাতাসের তীব্রতায় আগুন দ্রুত আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে অন্তত ১০টি গুদামে আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মহানগরের কোনাবাড়ী থানার দেউলিয়াবাড়ী এলাকার কাঁঠা
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও প্রয়োজনে চোখে চোখ রেখে কথা বলার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কোনো দেশের আচরণে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ন হলে সরকার অবশ্যই প্রতিক্রিয়া জানাবে।
ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা কারণে দেশটির সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে বিধায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিক
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা কারণে দেশটির সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে বিধায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন হলে বাংলাদেশ খেলবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।
ভোটের কারণে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম এ মাসেই চালু করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আমাদের ভোটার তালিকা ও প্রার্থীর যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এখন পোস্টাল ব্যালট প্রিন্টের কা