| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সিইসির সঙ্গে বৈঠক: ভোটে কী কী চ্যালেঞ্জ, শুনল ইইউ পর্যবেক্ষণ মিশন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনি পর্যবেক্ষণ মিশন। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোট ঘিরে বিদ্যমান চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবহিত হন ইইউ পর্যবেক্ষকরা।

বিস্তারিত...

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি ৩০০ টাকার বেশি নেওয়া যাবে না

বিদেশগামী যাত্রীদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট করতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের সর্বোচ্চ ফি ৩০০ টাকা বেধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে যে বৈদেশিক মুদ্রায় হোক ৩০০ টাকার বেশি নেওয়া যাবে না। বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড দুঃখজনক, তবে অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ‘ভিসা বন্ড’ বা জামানত আরোপ দুঃখজনক হলেও এটি অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের বিষয় নয়, বরং অনেক দেশের নাগরিকদের ওপর এই পদক্ষেপ প্রযোজ্য। তিনি বলেন, যারা ওখানে সোশ্যাল সিস্টেম

বিস্তারিত...

বিশ্বব্যাংকের নামে ভুয়া ফেসবুক আইডি দিয়ে প্রতারণা

বিশ্বব্যাংক জানিয়েছে, তাদের নাম ও লোগো ব্যবহার করে বাংলাদেশে ফেসবুকে ভুয়া পেজ এবং আইডি খুলে অর্থ আদায়ের চেষ্টা হচ্ছে। সংস্থাটি স্পষ্টভাবে সতর্ক করেছে, তারা সরাসরি কোনো ব্যক্তিকে ঋণ দেয় না এবং ব্যক্তিগত আর্থিক তথ্যও সংগ্রহ করে না।

বিস্তারিত...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধিকার রয়েছে: আসিফ নজরুল

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অবশ্যই দায়মুক্তির অধিকার রয়েছে বলে মনে করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সংক্রান্ত একটি অধ্যাদেশের খসড়া তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেছেন, আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে আইন উপদেষ্টা এ কথা বলেন।

বিস্তারিত...

মাইলস্টোন বিমান দুর্ঘটনা: ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাঁচ দফা দাবি প্রকাশ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। তারা বলেছে, এই দুর্ঘটনা কোনো দুর্ঘটনা নয়—বরং অবহেলা, অনিয়ম ও দায়িত্বহীনতার ফল।

বিস্তারিত...

তফসিলের আগে নিয়োগ পাওয়া ডিসিরা নির্বাচনের জন্য প্রস্তুত: মন্ত্রিপরিষদ সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে যেসব জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন, তারা নির্বাচন পরিচালনার জন্য যোগ্য ও সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

যে ৫টি ফোন নম্বরে ভোটের অভিযোগ নেবে ইসি

গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটসংক্রান্ত অভিযোগ গ্রহণে ফোন সেবা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে একটি আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে।

বিস্তারিত...

রাজধানীতে চীনা নাগরিকদের অবৈধ আইফোন কারখানা, গ্রেপ্তার ৩

রাজধানী ঢাকার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিস্তারিত...

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার

সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধের মধ্যে সরকার আমদানিকৃত এবং দেশীয় উৎপাদিত এলপিজিতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বিস্তারিত...

ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ

নিরাপত্তা বিবেচনা ও দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ইস্যু আরও সীমিত করেছে বাংলাদেশ। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং ত্রিপুরার আগরতলা ও আসামের গোহাটির পর এবার কলকাতা, মুম্বাই ও

বিস্তারিত...

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা বাড়ানোর উদ্যোগ

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে স্বাস্থ্য সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন কর্মসূচির ফলে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা ও পুষ্টি পরামর্শ সরাসরি বিদ্যালয় থেকেই প্রদান করা হবে।

বিস্তারিত...

তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক নেতা মুছাব্বির হত্যার ঘটনায় পরিবারের মামলা

রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউস্থ স্টার কাবাবের পাশে গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বির। হত্যার ঘটনায় তার পরিবার তেজগাঁও থানায় মামলা দায়ের করেছে। মামলায় অজ্ঞাতপরিচয় ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

বিস্তারিত...

প্রতিটি আপিল যাচাই করে আইনি সিদ্ধান্ত হবে: সিইসি

আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এবার কোনো ধরনের পাতানো নির্বাচন হওয়ার সুযোগ থাকবে না এবং সকল প্রার্থী কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে জমা থাকা আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে সিইসি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

বায়ুদূষণে বিপর্যস্ত ঢাকা, চার এলাকায় দুর্যোগপূর্ণ বাতাস

বায়ুদূষণের ভয়াবহতায় আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে দেশের চারটি এলাকায় বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে বায়ুমান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪