| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইসিতে প্রার্থীদের আপিল শুনানি: চতুর্থ দিন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা প্রার্থীদের আপিল শুনানি চতুর্থ দিনে প্রবেশ করেছে।

বিস্তারিত...

শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে দুই মামলার শুনানি আজ

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুই পৃথক মামলার শুনানি মঙ্গলবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা এসব মামলার আসামি।

বিস্তারিত...

বায়ুদূষণে বিশ্বে শীর্ষে দিল্লি, ‘খুব অস্বাস্থ্যকর’ঢাকার বাতাস

জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পকারখানার প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। দীর্ঘদিন ধরেই দূষিত শহরের তালিকায় থাকা রাজধানী ঢাকার বাতাস আজ আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক বৃষ্টির কারণে বায়ুমানে সামান্য উন্নতি দেখা গেলেও বর্তমানে ঢাকার বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিস্তারিত...

স্বর্ণের দামে বড় উল্লম্ফন, আজ থেকে কার্যকর নতুন মূল্য

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষিত নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে স্বর্ণ বিক্রি হবে বাড়তি দামে। এক দিনের ব্যবধানে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা।

বিস্তারিত...

আজ দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্র, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আঞ্চলিক সম্মেলন। ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬ শীর্ষক এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা, হালকা কুয়াশার আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের বেশিরভাগ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া থাকবে শুষ্ক।

বিস্তারিত...

মানি চেঞ্জারদের সনদ নবায়ন ফি বাড়ল, ১৫ জানুয়ারি থেকে কার্যকর

দেশের খুচরা বৈদেশিক মুদ্রা বাজারে কার্যরত মানি চেঞ্জারদের বার্ষিক লাইসেন্স (সনদ) নবায়ন ফি দ্বিগুণ করা হয়েছে। এতদিন যেখানে নবায়ন ফি ছিল ৫ হাজার টাকা, নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

গণভোটে জনসচেতনতা বাড়াতে সিএসআর তহবিল ব্যবহারের আহ্বান গভর্নরের

জাতীয় সংসদ নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটে জনসচেতনতা বাড়াতে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল ব্যবহারের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বিস্তারিত...

নির্বাচনের আগে প্রাথমিক শিক্ষায় নতুন মূল্যায়ন পদ্ধতির সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক মাস আগে প্রাথমিক শিক্ষায় নতুন মূল্যায়ন পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে এই সিদ্ধান্ত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার মন্ত্রণালয়ে বৈঠক ডাকা হয়েছে।

বিস্তারিত...

কার্বন নিঃসরণ কমাতে সৌর সেচ সম্প্রসারণের ওপর জোর

টেকসই জ্বালানির ব্যবহার বাড়ানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং কার্বন নিঃসরণ হ্রাসে বাংলাদেশের কৃষি খাতে সৌর সেচের বিকল্প নেই বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানে চাহিদার প্রায় দ্বিগুণ হওয়ায় সরকারকে বিপুল অঙ্কের ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, যা জাতীয় অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে। এই অবস্থা থেকে উত্তরণে বিদ্যুতের বহুমুখী ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা জরুরি।

বিস্তারিত...

‘তিন নির্বাচনেই ইসি ও গোয়েন্দা সংস্থার একাংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত অনিয়ম ও বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা শুরু হয়েছিল ২০০৮ সালের নির্বাচনের পর থেকে। এই পরিকল্পনা হয় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে। আর তা বাস্তবায়নে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন এবং গোয়েন্দা সংস্থার একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়।

বিস্তারিত...

দুই দেশের সম্পর্ক দৃঢ় করে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধিকে এগিয়ে নিতে আগ্রহী: ক্রিস্টেনসেন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান ডাও ঢাকায় পৌঁছেছেন। আগে ঢাকায় মার্কিন দূতাবাসে অন্য দায়িত্ব পালন করলেও এবার রাষ্ট্রদূত হিসেবে পথচলা শুরু করছেন।

বিস্তারিত...

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত দেশের কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সকল রিটার্নিং কর্মকর্তাকে এ নির্দেশনা পাঠানো হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ইসির উপসচিব

বিস্তারিত...

ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধ চেয়ে করা রিট খারিজ

ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধে সরকারের প্রতি নির্দেশনা জারির আবেদন জানিয়ে করা একটি জনস্বার্থ রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ জানুয়ারি) বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য রিট আবেদনটি

বিস্তারিত...

গণহত্যার বিচারে কোনো কম্প্রোমাইজ নয়: রাষ্ট্রপক্ষ

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচারের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ (সমঝোতা) করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাষ্ট্রপক্ষ। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪