দেশজুড়ে শীতের দাপট অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। চলতি জানুয়ারি মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একাধিকটি তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৫১০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া ওয়ার্ডে অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কাজ করবে। এ জন্য সংস্থাটি নতুন একটি কমিটি গঠন করেছে।
রাজধানীর দক্ষিণখান এলাকায় একটি বাসা থেকে এক নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, ওই নারী সদস্য আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য হলেন- নায়েক রাজিয়া সুলতানা (২৮)। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শেখ মনিরুল ইসলাম (৬২),
ঝালকাঠির নলছিটিতে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান বিন হাদির নামে উদ্বোধন করা হয়েছে লঞ্চ টার্মিনাল। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় জেলার নলছিটি উপজেলার স্থানীয় ঐতিহ্যবাহী এ লঞ্চঘাটটিকে নতুন এ নামকরণ করে তা আনুষ্ঠানিক উদ্বোধন করে নৌ-উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ব্যাপক ভাঙচুর ও নাশকতার ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ আ
দেশে বাণিজ্য-সংক্রান্ত বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি করার জন্য প্রথম বিশেষায়িত বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন, ঢাকাকে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সমন্বয় করে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, বর্তমান অবস্থায় শহরটি যেভাবে আছে, সেভাবে থাকলে এটি বাসযোগ্য হবে না। তাই ঢাকাবাসীর সহযোগিতা অত্যন্ত জরুরি।
দেশে এলপিজির তীব্র সংকট দেখা দেওয়ায় ১২ কেজির সিলিন্ডার সরকার নির্ধারিত দামের চেয়ে কয়েকশ টাকা বেশি দিয়েও মিলছে না। সরবরাহ কমে যাওয়ায় ও বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকেরা। গৃহস্থালিতে রান্নায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডার।
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামে এক বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ জানুয়ারি) গত রাত আনুমানিক ৩টার দিকে একদল দুর্বৃত্ত ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইবাদত মোল্লার বাড়িতে এ হামলা চালায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
দেশের সমুদ্র ও নৌবন্দর সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনগুলোতে শিপিং এজেন্ট লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে প্রতিযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ‘শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৫’ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
‘ইলেকশনই পুলসিরাত নয়। আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর এবং সেটা হবে দীর্ঘ’—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একথা লিখেছেন তিনি।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রি (এনইআইআর) চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ৪৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে।