ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে মোবাইল ব্যবসা–সংক্রান্ত সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) পুনরায় সচল হলেও আগামী ৯০ দিনের মধ্যে কারও অবৈধ বা ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ করা হবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
রাজধানীর পল্লবী থানার এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) অভিযান চালিয়ে তিনজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের সঙ্গে কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবুও আটক হয়েছেন।
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট সন্দেহ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা এখন কার্যত নেই এবং বর্তমান বাস্তবতায় দলটির রাজনৈতিক ভবিষ্যৎ তিনি দেখছেন না।
ঘন কুয়াশার কারণে শুক্রবার (২ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি ফ্লাইট নিরাপদে অবতরণ করতে পারেনি। এর মধ্যে ৪টি ফ্লাইট ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়, ৪টি চট্টগ্রামে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হয়েছে।
দেশের সাত জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু কিছু এলাকায় তা ধীরে ধীরে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে, যা বিমান, নৌ ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটাতে পারে।
পবিত্র রমজান মাসের আগেই বাজারে ক্রেতাদের জন্য মিশ্র ছবি দেখা যাচ্ছে। যদিও মাছ, মাংস ও বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল রয়েছে, তবে চিনির দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে। রাজধানীর কাঁচাবাজারে শুক্রবার (২ জানুয়ারি) দেখা যায়, প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১০৫-১১০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৯৫-১০০ টাকা। ২০২৫ সালের ডিসেম্বরে চিনি ছিল ৯০ টাকায়। টিসিবি জানিয়েছে, গত এক মাসে চিনি ৫ শতাংশ বেড়েছে।
রাজধানী ঢাকা আজও শীত ও ঘন কুয়াশার দাপটে স্থবির। সকাল গড়িয়ে বেলা বাড়লেও আকাশে সূর্যের কোনো দেখা মেলেনি। মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পুরো নগরী, যার ফলে অনেক এলাকায় দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে গত দুই দশকে সরকারের অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে অন্তত ১৮৪টি হোটেল, মোটেল ও রিসোর্ট। ইট ও কংক্রিটের এসব স্থাপনা নির্মাণের ফলে দ্বীপটির পরিবেশ ও প্রতিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ উপেক্ষা করেই অবাধ প্রতিযোগিতায় এসব স্থাপনা গড়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।
ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় নৌ-দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ঘাট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বৃহস্পতিবার (১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করেছে।
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান টেকনিক্যাল কারণে পদত্যাগ করেছিলেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদের দৃঢ় উপস্থিতি ও সংহতি তুলে ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সার্কের চেতনা এখনো জীবিত ও দৃঢ়।
বিদায়ী ২০২৫ সালে দেশে মব সন্ত্রাস ও কারা হেফাজতে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, বছরজুড়ে গুজব ও সন্দেহের বশে গণপিটুনিতে নিহত হয়েছেন প্রায় দুই শতাধিক মানুষ,