সাবেক সংস্কৃতিমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আনুষ্ঠানিক বৈঠকের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে একান্ত আলোচনায় মিলিত হয়েছেন
দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল এসএমডব্লিউ-ফাইভে (সি-এমই-ডব্লিউই-৫) রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী তিন দিন ইন্টারনেটের গতি কমে যেতে পারে। বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) অভিযানে রাজধানীর সায়েদাবাদে গোলাপবাগ এলাকায় আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন অনুমোদনহীন বাস কাউন্টার উচ্ছেদ অভিযান ও সিলগালা করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে বুধবার (৮ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের পাঁচটি অধ্যাদেশের বিল কণ্ঠভোটে পাস হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ বিলগুলো উত্থাপন করলে কোনো বিশেষ কমিটির প্রস্তাব না থাকায় সেগুলো সরাসরি পাস করার প্রক্রিয়া শুরু হয়।
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর পাশে বসেছেন,এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মজিবুর রহমা
অবৈধ প্রক্রিয়ায় ২৮৬ সাব রেজিস্ট্রার বদলি করে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে অন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) ২০২৬ বিল জাতীয় সংসদে পাস হয়েছে। আজ বুধবার দুপুরের অধিবেশনে এই বিল পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সন্ত্রাসবিরোধী বিল ২০২৬ সংসদে উত্থাপন করেন।
বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান প্রক্রিয়া নিয়ে ১৩টি দেশ যৌথভাবে একটি নির্দেশনা জারি করেছে। ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশে এমপিওভুক্ত স্কুল ও কলেজ মিলিয়ে শিক্ষকের মোট শূন্যপদের সংখ্যা ৬০ হাজার ২৯৫টি। বুধবার (৮ এপ্রিল ) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বুধবার(৮এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এ তফসিল ঘোষণা করেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাকে ঘিরে ১২ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় এমএইচ পাটোয়ারী বাবু নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়। অধিবেশনে পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিবের এক লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। ইশতেহারে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। বর্তমান সরকার একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আজ বুধবার (৮ এপ্রিল) দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।ভারতের স্থানীয় সময় দুপুর ১টায় এ বৈঠক শুরুর কথা। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ থাকবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার (৭ এপ্রিল) হঠাৎ ছড়িয়ে পড়ে ৪৩ বছর আগের একটি ছবি। ছবিতে দেখা যায়, রাজধানীর হলিক্রস স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে মানবিক বিভাগে প্রথম হওয়া এক মেধাবী শিক্ষার্থীকে, যাঁর পাশে বসে আছেন বাবা-মা। সেই শিক্ষার্থী আর কেউ নন, আওয়ামী লীগ সরকারের আমলে টানা তিনবার জাতীয় সংসদের স্পিকার থাকা ড. শিরীন শারমিন চৌধুরী।