বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ আরও শক্তিশালী করার উদ্দেশ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদিত হয়েছে। ৩০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে এটি কার্যকর হয়।
সংকটে পড়া পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকরা বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে তাদের আমানত ফেরত পেতে শুরু করছেন। তবে প্রথম পর্যায়ে মুনাফাসহ সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত টাকা ফেরত দেওয়া হবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক একীভূত হয়ে গঠিত নতুন প্রতিষ্ঠানটি ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে পরিচিত। বাংলাদেশ ব্যাংক তাদের জন্য ‘ব্যাংক রেজল্যুশন স্কিম ২০২৫’ চূড়ান্ত করেছে। স্কিম অনুযায়ী, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য ধাপ ও সময়সীমা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বৃহস্পতিবার (১ জানুয়ারি) চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক।
নতুন বছরের শুরুতেই ভোক্তাদের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন—এই চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
রাজধানীর মৌচাক ফ্লাইওভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের একজন সিএনজি চালক এবং অপরজন মোটরসাইকেল আরোহী।
কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটির দিনগুলো অনেক সময় পারিবারিক বা ব্যক্তিগত জরুরি কাজেই কেটে যায়। ফলে অবসর কাটানো বা ভ্রমণের সুযোগ মেলে না। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি যুক্ত হলে তৈরি হয় দীর্ঘ অবকাশ—যার অপেক্ষায় থাকেন চাকরিজীবীদের বড় একটি অংশ। ২০২৬ সালে সেই সুযোগ মিলতে যাচ্ছে একাধিকবার।
নতুন বছর ও নতুন শিক্ষাবর্ষের শুরুতে আজ (১ জানুয়ারি) দেশের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। তবে এবার কোনো উৎসব বা আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই নিজ নিজ বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বই গ্রহণ করবে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনশেষে ৩৩.১৯ বিলিয়ন ডলার ছাড়িয়ে এসেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় নায়েক পদে কর্মরত পুলিশ সদস্য রুবেল (৪০) নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১২টার দিকে পুলিশ হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।
নতুন বছরের আগমনী বার্তা সবসময়ই আমাদের উদ্বেলিত করে, নতুন উদ্যমে সুন্দর আগামীর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগায়। ২০২৬ সালের ভোরে বাংলাদেশসহ বিশ্বের মানুষ সেই নতুন সম্ভাবনার সঙ্গে সাক্ষাৎ করছে—হারানো বেদনা ভুলে, অর্জনের খাতায় আরও বড় কিছু লিখতে।
ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসী এবং বিশ্ববাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি নতুন বছরে আনন্দ, শান্তি, কল্যাণ, সমৃদ্ধি, গণতন্ত্র ও মানবাধিকারের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালিত হচ্ছে। তবে এই শোকের মধ্যে ঢাকা মহানগরীতে (ডিএমপি) জারি করা পটকা-আতশবাজি নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন স্থান থেকে বিকট শব্দে আতশবাজি ফেটে ওঠার ঘটনা ঘটেছে।
দেশের তাপমাত্রা নিয়ে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী দুই দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে আবারও তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে।
পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ ছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।
২০২৫ সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও ঘটনাবহুল বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। গণঅভ্যুত্থান–পরবর্তী বাস্তবতা, ক্ষমতার পালাবদল, বড় রাজনৈতিক রায়, সহিংসতা ও জাতীয় শোক সব মিলিয়ে বছরজুড়েই রাজনীতি ছিল আলোচনার কেন্দ্রে। খালেদা জিয়ার মৃত্যু বছর শেষ হওয়ার একদিন আগে, ৩০ ডিসেম্বর ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন কিডনি, হৃদরোগ ও নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি।