পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে সৃষ্ট কোরবানির বর্জ্য অপসারণে জোরালো কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির দাবি, ঈদের দিন থেকে শুরু হওয়া বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় শুক্রবার (২৯ মে) রাত ১০টা পর্যন্ত ২২ হাজার ৮৮ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, পদ্মাসেতুও হবে, তিস্তা মহাপরিকল্পনার কাজও হবে এবং তা একযোগেই শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনার কাজ নিয়ে বিভ্রান্ত ছড়িয়ে কোনো লাভ হবে না। শুক্রবার (২৯ মে) লালমনিরহাট সদরে বেগম কামরুননেছা ডিগ্রি কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ঈদের বর্জ্য ও জমে থাকা ময়লা-আবর্জনা ঠিকমতো পরিষ্কার করা হয়েছে কিনা, তা সরেজমিনে দেখতে মাঠে নেমেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার চিত্র দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। বর্জ্য অপসারণে মাঠপর্যায়ের চরম গাফিলতি ও অবহেলা হাতেনাতে ধরে স্পটেই তাৎক্ষণিক ব্যবস্থা নেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনার পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চ
প্রচণ্ড কালবৈশাখী ও দমকা হাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৯ মে) বিকেল পৌনে ৫টা থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়,
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে কোরবানির পর পশুবর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখেন। তিনি বলেন, রাজধানীর কুরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া ভালোভাবে হচ্ছে কিনা তা দেখতে বেরিয়েছেন তিনি। নিজেই গাড়ি ড্রাইভ করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন।
ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বৃহস্পতিবার (২৮মে) দেশজুড়ে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন হয়েছে পবিত্র ঈদুল আজহা। ইসলাম ধর্মের বৃহৎ এই উৎসব উদযাপনের দ্বিতীয় দিন আজ (শুক্রবার)। এদিনও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানির কার্যক্রম চলমান রয়েছে। দুই দিনের এই কোরবানি দিতে গিয়ে পশুর লাথি ও ধারালো অস্ত্রের আঘাতে আহতের ঘটনা ঘটেছে অনেক।
ঈদের দ্বিতীয় দিন, দুপুরবেলা। রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ঢুকতেই ভেসে আসছে শিশুদের চিৎকার, মোবাইল ক্যামেরার ক্লিক আর মানুষের কৌতূহলী গুঞ্জন। কেউ বলছেন, ওই যে ডোনাল্ড ট্রাম্প!, কেউ আবার ভিড় ঠেলে একটু সামনে যাওয়ার চেষ্টা করছেন। খাঁচার সামনে দাঁড়িয়ে ছোট্ট এক শিশু বাবার হাত টেনে বলছে, আরেকটু কাছে যাই না!
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন হতে হবে।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নবম জাতীয় বেতন কাঠামো। আগামী ১ জুলাই থেকে নতুন এই পে স্কেল কার্যকর করার পরিকল্পনা নিয়ে জোরেশোরে কাজ করছে সরকার। নতুন বেতন কাঠামোর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও সুবিধা পাবেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে দ্বিতীয় দিনেও জোরদার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে দিন-রাত কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা।
কোরবানির ঈদের ছুটি শুরু হওয়ায় দ্বিতীয় দিনেও অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। কর্মব্যস্ত এই নগরীর সড়কগুলোতে কমেছে যানবাহনের চাপ, নেই প্রতিদিনের চিরচেনা যানজটের ভোগান্তি।
রাজধানীর মগবাজারের আদ্–দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু ও বাকিদের অসুস্থতার ঘটনাকে কেন্দ্র করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান এবং দেশের সব হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ), স্বাস্থ্য অধিদপ্তর এবং আদ্-দ্বীন হাসপাতালের পরিচালকের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কেউ ঈদ উদযাপন শেষে বাড়ি ফিরছিলেন, কেউ নামাজ শেষে ঘুরতে বের হয়েছিলেন, আবার কেউ ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
পবিত্র ঈদুল আজহার পরদিন রাজধানী ঢাকা এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি। অধিকাংশ মানুষ গ্রামের বাড়িতে অবস্থান করায় নগরজুড়ে বিরাজ করছে ফাঁকা ও নিস্তব্ধ পরিবেশ। এর সরাসরি প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারগুলোতে, যেখানে ক্রেতা প্রায় নেই বললেই চলে। শুক্রবার (২৯ মে) রাজধানীর শেওড়াপাড়া, তালতলাসহ একাধিক কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারগুলোর অর্ধেকেরও বেশি দোকান এখনও বন্ধ। ঈদের ছুটি ও ঢাকার বাইরে অবস্থানের কারণে অনেক ব্যবসায়ী দোকান খুলতে পারেননি। যারা দোকান খুলেছেন, তারাও ক্রেতাহীন অবস্থায় অলস সময় পার করছেন।
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার (২৯ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান। তিনি বলেন, ঘটনার তদন্তে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয় উঠে এসেছে।