গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, জামায়াত কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না। তারা স্বাধীনতাবিরোধী শক্তি।
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকালে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। পথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে।
ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে শহীদুল্লাহ কায়সার (৫০) নামে এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে হাট কর্তৃপক্ষ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে পুলিশের বিভিন্ন ইউনিট। ঘটনাটিকে ঘিরে হাসপাতালের কর্মকর্তারা ও সংশ্লিষ্ট কর্মচারীরা পুলিশের নজরদারিতে রয়েছেন বলে জানা গেছে।
ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন রুটে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি দাবি করেছে, নির্ধারিত ভাড়ার বাইরে বিপুল পরিমাণ টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে, যা যাত্রীদের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করেছে।
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে কমিটি প্রতিবেদন দেবে এবং এরপর প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (২৭ মে) হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আদ-দ্বীন হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে ছয় শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তথ্য সংগ্রহ শুরু করেন।
ঈদযাত্রাকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের ঢল নেমেছে পদ্মা সেতুতে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ৫ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৪৫০ টাকার টোল আদায় হয়েছে, যা এক দিনে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একইসঙ্গে তিনি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম একশ’ দিনে দুইশ’ উদ্যোগ ও প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে জনজীবন ও সমাজে ইতোমধ্যে দৃশ্যমান প্রভাব পড়তে শুরু করেছে, যা জাতির সামনে নতুন আশাবাদ ও ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে।
ঈদযাত্রায় মানুষ স্বস্তি ও নিরাপদে বাড়ি ফিরছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না এবং যাত্রীরা তুলনামূলকভাবে স্বস্তিতে গন্তব্যে পৌঁছাচ্ছেন।
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে দুর্ঘটনাজনিত বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (২৭ মে) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাখ্যা দেন হাসপাতালের মহাপরিচালক (হাসপাতালস ও নার্সিং) অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন লাখো মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে গ্রামের পথে ছুটছেন কর্মজীবী মানুষ। তবে ঈদযাত্রার এই আনন্দে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে টানা বৃষ্টি ও দীর্ঘ যানজট। বুধবার (২৭ মে) সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।
তৃতীয় নারী ও অষ্টম বাংলাদেশি হিসেবে নুরুন্নাহার নিম্নি এভারেস্ট জয় করেছেন। আজ মঙ্গলবার (২৭ মে) ভোর ৫টা ২৪ মিনিটে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এর চূড়ায় পৌঁছান তিনি।
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৩০ মে রাজধানীর ১৬টি স্থানে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হবে।