রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। শেষ সময়ের কেনাকাটাকে সামনে রেখে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে এখন গরুর ব্যাপক সমাগম হলেও সেই তুলনায় ক্রেতার উপস্থিতি না থাকলে কেনার সংখ্যা অনেক কম। টানা বৃষ্টি, কাদা, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং শেষ মুহূর্তে অতিরিক্ত পশু সরবরাহের
বাংলাদেশের প্রিন্টিং ও প্যাকেজিং শিল্পে বিনিয়োগের ধরণে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলেছে জার্মানি ও জাপানের সাম্প্রতিক এক্সপোর্ট পরিসংখ্যানে। শিল্পসংশ্লিষ্টদের মতে, VDMA ডাটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই পরিসংখ্যান দেখাচ্ছে—দেশীয় প্রিন্টার ও কনভার্টাররা এখন ধীরে ধীরে উন্নত প্রযুক্তি, অটোমেশন এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতাকে অগ্রাধিকার দিচ্ছেন।
রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এক ওয়ার্ডে ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানে থাকা এসি বিল্ডিং কোড মেনে বসানো হয়নি বলে জানা গেছে। বুধবার (২৭ মে) সকাল ছয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ছয় শিশুর মৃত্যু হয়। এরপর হাসপাতালটির একের পর এক অনি
এবারের ঈদুল আজহায় কোরবানি হচ্ছে না নারায়ণগঞ্জের আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্পের। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে এবারের মতো বেঁচে গেল তার প্রাণ। তাকে ফেরত পাঠানো হয়েছে খামারে। ডোনাল্ড ট্রাম্প নাম রাখায় আলোচনার কেন্দ্রে চলে এসেছিল অ্যালবিনো জাতের এই মহিষটি। চেহারা এবং চুলের ঢং অনে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৭ মে) এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কোরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও মনের
ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি ও ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে এক অভিনব ব্যাখ্যা দিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি উল্টো প্রশ্ন তুলেছেন, সময়মতো ট্রেন ছেড়ে দেওয়ার পর কোনো যাত্রী যদি শেষ মুহূর্তে এসে উঠতে না পারেন, তবে সেই দায় কেন ট্রেন ব্যবস্থাপনার ওপর চাপানো হবে? একই সঙ্গে যাত্রীদের
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বুধবার (২৭ মে) দুপুরে কিশোরগঞ্জের শহীদ
চামড়া ক্রয়ে ধীরগতি পরিলক্ষিত হলে প্রয়োজনে সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্যে পায়, সেজন্য সরকারের নজরদারি থাকবে জানিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার।
মাউন্ট এভারেস্ট জয় করলেন বাংলাদেশের নারী পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। নিশাত মজুমদার এবং ওয়াসফিয়া নাজরীনের পর তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করলেন তিনি। বুধবার (২৭ মে) নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে তিনি এভারেস্টের চূড়া স্পর্শ করেন।
রাজধানীর গাবতলী পশুর হাটে নেওয়ার সময় দেখা মিলল দেড় লাখ টাকার উপরে দাম হাঁকানো এক রাম ছাগলের। আগ্রহ নিয়ে অনেকে সেটির দাম জিজ্ঞেস করলেও কেনার মতো ক্রেতার খোঁজ মেলেনি। মঙ্গলবার বিকেলে পিকআপে করে গাবতলী হাটে নেওয়ার সময় ছাগলটি দেখা যায়।
কোরবানির পশু জবাইয়ের জন্য ৩৫৭টি স্থান নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (২৭ মে) ৭৫টি ওয়ার্ডে নির্ধারিত এসব স্থানের একটি তালিকা সাংবাদিকদের সরবরাহ করেছে ডিএসসিসি।
আদ্ দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর আগে হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা সকল শিশু ও নবজাতকরা একযোগে কান্না শুরু করেছিল। তখন রাত ৩টা। এসিও বন্ধ ছিল। শিশুরা কেন কান্নাকাটি করছে এবং এসি কেন বন্ধ ছিল সেটি জানানোর জন্য ওই সময় ওই ওয়ার্ডে কাউকেই খুঁজে পাননি নিহত শিশুদের স্বজনরা।
সরকারি হাসপাতালগুলোতে বিদ্যুৎ বিভ্রাটজনিত সমস্যা কমাতে প্রতিটি হাসপাতালে ডাবল ফিডার সংযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। তিনি বলেন, চিকিৎসাসেবা যেন বিদ্যুতের কারণে ব্যাহত না হয়, সে জন্য পৃথক দুটি বিদ্যুৎ লাইনের ব্যবস্থা করা হবে।
ঈদযাত্রাকে ঘিরে দেশের ২৭টি দূরপাল্লার রুটের মধ্যে ২৬টিতেই অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, এসব রুটে বাস ও মিনিবাসের প্রায় দুই লাখ ৩৪ হাজার যাত্রীর কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হয়েছে। যার পরিমাণ ৫ কোটি ৬২ লাখ টাকা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহসহ রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জাতীয় ঈদগাহকে ঘিরে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।