| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা বার্তায় তিনি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

বিস্তারিত...

বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিডিআর বিদ্রোহে প্রাণ হারানো সামরিক কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জোবাইদা রহমান রাজধানীর বনানী সামরিক কবরস্থানে যান। প্রথমে প্রধানমন্ত্রী তার স্ত্রীকে নিয়ে শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

বিস্তারিত...

‘জালিমের হাত থেকে মজলুমদের রক্ষা করো’ মোনাজাতে অশ্রুসিক্ত ফরিয়াদ

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা এবং কল্যাণ কামনায় আবেগঘন মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে বিশ্বের নির্যাতিত মুসলমানদের মুক্তি, মজলুমদের নিরাপত্তা এবং জালিমদের বিচার চেয়ে অশ্রুসিক্ত ফরিয়াদ জানান মুসল্লিরা।

বিস্তারিত...

৩ ঘণ্টার মধ্যে রাজধানীতে বৃষ্টির আভাস

ভোর থেকেই সূর্যের দেখা মেলে রাজধানীতে। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। এমন পরিস্থিতিতে আগামী তিন ঘণ্টার মধ্যে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

বিস্তারিত...

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত লোডশেডিংয়ের সুযোগও নেই: প্রতিমন্ত্রী অমিত

দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকায় পরিকল্পিতভাবে লোডশেডিং করার কোনো সুযোগ নেই। তবে প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়-বৃষ্টির কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে।

বিস্তারিত...

কারাগারে বিষন্নতায় ৪র্থ ঈদ আনিসুল-পলকদের, মিলবে পোলাও-রোস্ট

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডা. দীপু মনি এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বিভিন্ন হেভিওয়েট মন্ত্রী-এমপিদের টানা চতুর্থ ঈদ কাটতে চলেছে কারাগারের চার দেয়ালের ভেতরে।

বিস্তারিত...

ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

ঈদের দিন ৬ জেলার জন্য আবহাওয়া অফিসের সতর্কবার্তা

আজ পবিত্র ঈদুল আজহা। এদিন দেশের ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিস্তারিত...

ঈদে দেশবাসীর প্রতি আত্মত্যাগ ও মানবকল্যাণের আহ্বান রাষ্ট্রপতির

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৮ মে) দেওয়া এক বাণীতে তিনি কোরবানির আনন্দ দরিদ্র, বঞ্চিত ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ভাগাভাগি করে মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

বিস্তারিত...

ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত এ ইমাম-মুকাব্বির যারা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারও পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এসব জামাতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন এমন আলেম ও সংশ্লিষ্টদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বিস্তারিত...

রামিসায় উত্তাল দেশ, আছিয়ায় নীরবতা : ডিএনএ টেস্টে ‘টাকা চায়’ পুলিশ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাত্র চারদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যুতে দুটি পরিবারে চলছে শোকের মাতম। একদিকে রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয় ৮ বছরের শিশু রামিসা আক্তারকে, যার বাড়ি সিরাজদীখানের মধ্যম শিয়ালদী গ্রামে।

বিস্তারিত...

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানায়

ভাগ্য কাকে কোথায় নিয়ে যায়, তা যেন আরও একবার মানব জাতিকে ভাবতে বসালো নারায়ণগঞ্জের খামারের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পে’র ঘটনা। কোরবানির দুয়ার থেকে পশুটির ঠিকানা এখন মিরপুরের জাতীয় চিড়িয়াখানা।

বিস্তারিত...

দেড় লাখের গরু ১ লাখ! বেপারীর কান্না

রাজধানীর গাবতলী হাটে দেড় লাখ টাকার গরুর দাম লাখ টাকার নিচে বলছেন ক্রেতারা। ফলে গরু নিয়ে বিপাকে পড়েছেন বেপারীরা। তাদের মতে, সকাল থেকেই গরু বিক্রি নেই। তার ওপর বিকেল থেকে হঠাৎ করেই দাম পড়ে গেছে। টাঙ্গাইল থেকে তিনটি গরু নিয়ে এসেছিলেন মুসা আহমেদ। তিনি বলেন, গতকাল

বিস্তারিত...

ঈদের দিন ‘রক্তবন্যার’ শঙ্কা, আতঙ্কে নগরবাসী

২০১৬ সালে রাজধানীর সড়ক থেকে অলিতেগলিতে বৃষ্টির পানির সঙ্গে কোরবানির পশুর রক্ত মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। ফলে নগরজুড়ে দেখা দিয়েছিল ‘রক্তবন্যা’। নগরবাসীর চরম ভোগান্তির পাশাপাশি শহরের পরিবেশ দূষণে মারাত্মক স্বাস্থ্যঝুকিঁ তৈরি হয়েছিল সেই সময়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪