| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

টঙ্গীতে মাদক বিক্রেতার কাছে এসআইয়ের ঘুষ দাবি, অডিও ফাঁস

টঙ্গী হাজী মাজার বস্তির এক মাদক বিক্রেতার সোর্সের সঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)–এর এক উপ-পরিদর্শকের (এসআই) মোবাইল কথোপকথন ফাঁসের ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

বিস্তারিত...

কালশীর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রীর

রাজধানীর কালশী বাউনিয়ানাধ বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন আমিনুল হক। সোমবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, বস্তিতে থাকা কয়েকটি দোকান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাতাসের তীব্রতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে আনে।

বিস্তারিত...

মেয়ের নিরাপত্তায় শটগানের আবেদন

রাজধানীসহ দেশে শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিজের ৪ বছর বয়সী কন্যাসন্তানের নিরাপত্তার জন্য শটগানের আবেদন করেছেন বরগুনার আমতলীর এক ব্যক্তি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিস্তারিত...

বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা দিল মিসর দূতাবাস

ঢাকাস্থ মিসর দূতাবাস বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে মিসর হয়ে অন্য দেশে যেতে হলে আগাম ট্রানজিট ভিসা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (২৫ মে) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

১৫ ইউনিটের চেষ্টায় কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের চেষ্টায় আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা সাতটার পর আগুন লাগার ঘটনা ঘটে। ‎ফায়ার সার্ভিস সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ই

বিস্তারিত...

সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা

পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির মধ্যেই তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। একইসঙ্গে এক সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বিস্তারিত...

ঈদের দিন বঙ্গভবনে সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৮ মে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সোমবার (২৫ মে) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের দিন সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনের দরবার হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকট

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের। সোমবার (২৫ মে) ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

বিস্তারিত...

ঈদে ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচের ব্যবস্থা

ঈদুল আজহায় নারী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে ঢাকা-চট্টগ্রাম রুটের ‘সোনার বাংলা এক্সপ্রেস’ এবং ঢাকা-সিলেট রুটের একটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, ঈদযাত্রায় নারীদের ভোগান্তি কমাতে প্রাথমিকভাবে এই দুটি রুটে বিশেষ কোচ চালু করা হয়েছে, যা ঈদের আগের তিন দিন কার্যকর থাকবে।

বিস্তারিত...

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে ঘটনা শোভনীয় নয়: আইনমন্ত্রী

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে শোভনীয় নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, এ ঘটনাকে রাজনৈতিকভাবে দুই পক্ষই একইভাবে মূল্যায়ন করছে।

বিস্তারিত...

তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : ত্রাণমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজ নির্মাণের যেমন ঘোষণা দিয়েছেন, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।

বিস্তারিত...

সরকারের ১০০ দিনে দৃশ্যমান যত পরিবর্তন

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ইতোমধ্যে ১০০ দিন পার করেছে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহ্দী আমিন সরকারের বিভিন্ন খাতের দৃশ্যমান অগ্রগতি তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তারেক রহমান নেতৃত্বাধীন সরকার জনকল্যাণ, জবাবদিহিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নিয়েছে।

বিস্তারিত...

১৬ পশুর হাট ইজারায় রাজস্ব ৪৮ কোটি টাকা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ১৬টি পশুর হাট ইজারা সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে এবার হাটগুলো ইজারা দেওয়া হয়েছে। এতে দুই সিটি কর্পোরেশনের রাজস্ব আয় দাঁড়িয়েছে প্রায় ৪৮ কোটি টাকা, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বিস্তারিত...

তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম: তৌহিদ হোসেন

সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন সাত সদস্যের ‘কিচেন কেবিনেট’ অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত। তিনি জানান, তারা প্রতি মঙ্গলবার বৈঠক করতেন। আর তার নিজের মন্ত্রণালয়েই একাধিক উপদেষ্টার প্রভাব ছিল এবং তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। তবে তা গৃহীত হয়নি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪