রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একটি অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস) স্থাপন করা হয়েছে। রাশিয়া প্রথমবারের মতো নিজ দেশের বাইরে এ ধরনের অত্যাধুনিক ব্যবস্থা বাস্তবায়ন করল।
দেশের চামড়া খাতকে মাল্টি বিলিয়ন ডলারের রপ্তানি শিল্পে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিল্প ও বাণিজ্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে চামড়া শিল্পে নতুন উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নগদ টাকার চাহিদা বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় এটিএম বুথে টাকা সংকটে পড়েছেন গ্রাহকরা। কোথাও বুথে টাকা নেই, কোথাও আবার অন্য ব্যাংকের কার্ড ব্যবহার করে টাকা তোলা যাচ্ছে না। ফলে এক বুথ থেকে আরেক বুথে ঘুরেও ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
রাজধানীর মতিঝিল থানার হিরাঝিল হোটেলের সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম আরাফাত হোসেন (২১)।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার ১৬টি স্থানে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আগামী ৩০ মে এই কর্মসূচি দেশজুড়ে পালন করা হবে।
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল দেশ। দ্রুত বিচারের দাবিতে ফুসে উঠেছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতির চাপে পুলিশ দ্রুত এই মামলাটির চার্জশিট দিলেও ধর্ষণের এমন আরও অনেক ঘটনাই জটিল বিচারিক প্রক্রিয়ায় আটকে যায়। শাস্তি তো দূরে থাক, তদন্ত করতেই পেরিয়ে যায় বছরের পর বছর।
আগামী বৃহস্পতিবার (২৮ মে) দেশে উদযাপিত হতে যাচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল আজহা। তার আগেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। তাতে অনেকের মাঝেই প্রশ্ন দেখা দিয়েছে, ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া?
শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে বিচারকার্য দ্রুত সম্পন্ন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ঢল নামার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বেড়েছে সড়ক দুর্ঘটনা। ঈদযাত্রার মাত্র তিন দিনে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল থেকে মঙ্গলবার (২৬ মে) সকাল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে সোমবার (২৫ মে) এক দিনেই প্রাণ গেছে ২৮ জনের।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর উত্তরাঞ্চলে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী ও সাড়ে ৭শ বর্জ্যবাহী গাড়ি মাঠে কাজ করবে। ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ শেষ হবে।
সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও দুই থেকে তিনশ জনকে আসামি করা হয়েছে।
দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত গোলাপি আভার বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে কোরবানির জন্য নিয়ে যাওয়া হয়েছে পুরান ঢাকায়। তার আগে ৭০০ কেজি ওজনের মহিষটি কেজি প্রতি ৫৫০ টাকা দরে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও নগরী পরিচ্ছন্ন রাখতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে সরকার। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বলছে, সরকারের নির্ধারিত ১২ ঘণ্টারও আগেই কোরবানির বর্জ্য অপসারণের কাজ শেষ করা হবে।
এবারের ঈদে সারা দেশে প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা রয়েছে। কুরবানিকে ঘিরে যে অর্থনীতি সঞ্চালিত হয় তা সারা দেশের মানুষের উপকারে আসে- এমন মন্তব্য করেছেন মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিনুর রশিদ।