| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হলেও তাপপ্রবাহে জনজীবনের ভোগান্তি অব্যাহত রয়েছে। এর মধ্যে পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) দেশের পাঁচ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

সিলেট-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালুর উদ্যোগ

সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিস্তারিত...

ঈদযাত্রায় কমলাপুরে বিশেষ নিরাপত্তায় ডগ স্কোয়াড মোতায়েন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রাকে কেন্দ্র করে স্টেশনজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি ও তল্লাশি কার্যক্রম।

বিস্তারিত...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকআপে আগুন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি পিকআপে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্তারিত...

ঈদযাত্রায় ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

ঈদুল আজহা সামনে রেখে ঈদযাত্রা ও পশুর হাটকেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা গণবিজ্ঞপ্তিতে ২৫, ২৬ ও ২৭ মে ঢাকার বাইরে যাতায়াতকারী যানবাহনের জন্য এ নির্দেশনা দেওয়া হয়।

বিস্তারিত...

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন খুরশীদ আলম

ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে পদত্যাগ করা মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অধ্যাপক ড. এম জুবায়দুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

বিস্তারিত...

২৭ মে থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে দেশের সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী ২৭ ও ২৮ মে বন্ধ থাকবে। রোববার (২৪ মে) ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভেক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

চীনের কয়লাখনিতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

চীনের শানঝি প্রদেশে কয়লাখনিতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার এবং চীনের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিস্তারিত...

‘নোয়াখালীর বস’র দাম ১০ লাখ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নোয়াখালীর চাটখিলে উৎসুক মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশাল আকৃতির এক গরু, যার নাম রাখা হয়েছে ‘নোয়াখালীর বস’। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের সাদা রঙের এই গরুটির ওজন প্রায় ৩০ মণ। বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। গরুটির দাম হাঁকা হচ্ছে ১০ লাখ টাকা।

বিস্তারিত...

‘বেশি চিল্লায় আর খায়, নাম তার নাসীরুদ্দিন পাটোয়ারী’

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে উৎসুক মানুষের আকর্ষণ বাড়াতে এক খামারি তার কোরবানির গরুর নাম রেখেছেন ‘নাসীরুদ্দিন পাটোয়ারী’। গরুটি নাকি অনেক বেশি চিৎকার করে (চিল্লায়) এবং প্রচুর খাবার খায়; আর এই স্বভাবের কারণেই মালিক শখ করে গরুটির এমন নাম রেখেছেন।

বিস্তারিত...

কুয়েতকে ২৪০ টন খাদ্যসহায়তা দিল বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক অস্থিরতার মধ্যে মানবিক সহায়তার অংশ হিসেবে কুয়েতকে ২৪০ টন খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। রোববার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এ সহায়তার প্রতীকী হস্তান্তর করা হয়।

বিস্তারিত...

রামিসা হত্যা: আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

আলোচিত রামিসা হত্যার ন্যায়বিচার নিশ্চিতে আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-জিপি শাখা) থে

বিস্তারিত...

অনলাইন-অফলাইনে সক্রিয় জালনোট চক্রের মৌসুমি কারবারিরা

ঈদ ঘিরে অনলাইন-অফলাইনে সক্রিয় হয়ে উঠেছে জালনোট চক্রের মৌসুমি কারবারিরা। সারা বছর তৈরি করা জাল নোটের প্রায় ৭০ শতাংশই এই দুই ঈদকে কেন্দ্র করে বাজারে ছড়ানো হয়ে থাকে।ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অনলাইনের বিভিন্ন গ্রুপে পোস্ট

বিস্তারিত...

রাগ করলা! কথাটা ঠিক না বেঠিক!! কে এই ঈমান আলী?

সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই এখন একটি সংলাপ বারবার ভেসে আসছে— “রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?”। ফেসবুক, টিকটক কিংবা ইউটিউব— সর্বত্রই ভাইরাল এই ডায়ালগ

বিস্তারিত...

ঈদুল আজহার ছুটি শুরু আগামীকাল

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার থেকে টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে। ফলে, আজ রোববার অফিস শেষ করেই ঈদের ছুটিতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন লাখো চাকরিজীবী। সোমবার (২৫ মে) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। এ বছর আগামী ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪