| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঈদের আগেই মাংসের মসলার দাম ঊর্ধ্বমুখী

রাজধানীর খুচরা ও পাইকারি বাজারে ঈদুল আজহাকে সামনে রেখে কিছু মসলার দাম বাড়লেও অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় মসলার দাম এখনো স্থিতিশীল রয়েছে। সোমবার (২৫ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিস্তারিত...

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত ও রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক নিরাপত্তা ও বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া

বিস্তারিত...

ঈদযাত্রার শুরুতেই ট্রেনে শিডিউল বিপর্যয়

আসন্ন ঈদুল আজহার ছুটির প্রথম ও ট্রেনযাত্রার তৃতীয় দিনে ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে ঈদযাত্রার এই চিরচেনা ব্যস্ততার মাঝেই বাঁধ সেধেছে ট্রেনের শিডিউল বিপর্যয়।

বিস্তারিত...

এআই ক্যামেরার ট্রাফিক জরিমানার নামে প্রতারণার ফাঁদ: ডিএমপির জরুরি সতর্কতা

রাজধানীর সড়কে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক জরিমানার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে পাঠানো এসএমএসকে সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৫ মে) এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে নাগরিকদের এ ধরনের বার্তা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত...

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

লিবিয়ায় আটকে থাকা ১৭০ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের নিরাপদ প্রত্যাবাসন সম্পন্ন হয়।

বিস্তারিত...

ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে আলাদা বগি, বিশেষ ট্রেন ও নৌসেবা চালু

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিশেষ ট্রেন সার্ভিস ও নৌ-সার্ভিস চালু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন। তিনি বলেন, ট্রেনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে আলাদা বগির ব্যবস্থা করা হয়েছে।

বিস্তারিত...

ঝড়ো হাওয়ায় শাহজালালে নামতে পারলো না বিমান

বৈরী আবহাওয়া ও ঝড়ের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এ সময় আকাশে কিছুক্ষণ চক্কর দিয়ে একটি আন্তর্জাতিক ফ্লাইট কলকাতায় চলে যায়, একটি অভ্যন্তরীণ ফ্লাইট ফিরে যায় চট্টগ্রামে।

বিস্তারিত...

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না করার পরিকল্পনা ইসির

আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের মতো সশস্ত্র বাহিনীর সদস্যদের মাঠে মোতায়েন না করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। সম্ভাব্য নভেম্বর-ডিসেম্বরকে সামনে রেখে ইতোমধ্যেই নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি গুছিয়ে আনছে সাংবিধানিক এই প্রতিষ্ঠান।

বিস্তারিত...

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশে সফররত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্ডা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গুরুত্বপূর্ণ এই বৈঠকে বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার খাতগুলো নিয়ে আলোচনার পাশাপাশি আগামী পাঁচ বছরের জন্য মোট পাঁচ বিলিয়ন (৫০০ কোটি) ডলারের একটি বিশাল অর্থায়ন প্যাকেজের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি।

বিস্তারিত...

ঈদের আগে স্বর্ণে আগুন, ভরিতে বাড়ল ২ হাজারের বেশি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মাত্র দুই দিনের ব্যবধানে ফের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ফলে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা, যা সাধারণ ক্রেতাদের জন্য নতুন করে চাপ তৈরি করেছে।

বিস্তারিত...

ঈদের প্রধান জামাতে একসাথে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

ঢাকায় ভ্যপসা গরমের পর স্বস্তির বৃষ্টি

গত কয়েকদিনের দম বন্ধ করা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে দমকা হাওয়াসহ এই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে ঠান্ডা বাতাসের কারনে পরিবেশ অনেকটাই শীতল হয়ে উঠেছে।

বিস্তারিত...

কমলাপুরে পাঁচ ট্রেন বিলম্বে যাত্রীদের ভোগান্তি

পবিত্র ঈদুল আজহার ছুটির প্রথম ও ট্রেন যাত্রার তৃতীয় দিনে রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে ঈদযাত্রার এই ব্যস্ততার মাঝেই উত্তরাঞ্চলগামীসহ ৫টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

বিস্তারিত...

ডিবি দক্ষিণ থেকে সরানো হলো নাসিরুল ইসলামকে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির গোয়েন্দা (ডিবি) দক্ষিণ বিভাগ থেকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছে।

বিস্তারিত...

নজরুলজয়ন্তী আজ, নানা আয়োজনে স্মরণ জাতীয় কবিকে

১৯১৯ সালে শুরু হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যজীবন, যা ১৯৪২ সালে দুরারোগ্য স্নায়ুরোগে আক্রান্ত হয়ে থেমে যায়। মাত্র ২৩ থেকে ২৪ বছরের সক্রিয় সাহিত্যজীবনে তিনি বাংলা সাহিত্যকে উপহার দিয়েছেন এক বিশাল ভাণ্ডার, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪