| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ৬ হত্যার ঘটনায় ২য় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ। এর আগে, গতকাল সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা।

বিস্তারিত...

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বর্তমান সরকার নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন সরকারের জন্য নির্বাচন আয়োজন করা হবে।

বিস্তারিত...

আজ ঢাকা আসছে ইউরোপীয় প্রতিনিধিদল

ইউরোপ ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল তিন দিনের সফরে আজ মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা আসছেন। এই সফরের মূল উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার সঙ্গে ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো মজবুত করা। জার্মানভিত্তিক ফ্রিডরিখ নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডমের (এফএনএফ) দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয় এই সফরের আয়োজন করেছে। প্রতিনিধিদলে জার্মান পার্লামেন্টের সদস্য সান্দ্রা ওয়েজার ও মার্কুস ফাবার, লিবারেল ইন্টারন্যাশনালের ডয়চে গ্রুপের সভাপতি জুর্গেন মার্টেন্স-সহ জার্মানির রাজনীতি, অর্থনীতি এবং সুশীল সমাজের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন।

বিস্তারিত...

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫টি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় সই

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে পুলিশ।

বিস্তারিত...

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দেশটির রাজধানী কুয়ালালামপুরে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম

বিস্তারিত...

জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান: হত্যাকাণ্ডে জড়িত চারজনসহ গ্রেফতার ১৪

মাদক ব্যবসাকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনায় যৌথ অভিযান চালিয়েছে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী।

বিস্তারিত...

‘রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না’

‘রাজাকারের কী অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়বো না’ ২০২৪ সালের ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এএসএম মাকসুদ কামালের সঙ্গে মোবাইল ফোনে এভাবেই আন্দোলনকারীদের হুমকি দিয়েছিলেন গণঅভ্যুত্থানের মুখে বিদেশে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিস্তারিত...

কুয়ালালামপুরে ড. ইউনূস: মঙ্গলবার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক

মঙ্গলবার সকালে পুত্রজায়া কমপ্লেক্সে একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ড. ইউনূস। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ব্যক্তিগত ও প্রতিনিধি স্তরের বৈঠক অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

র‍্যাব বিলুপ্তি নিয়ে চিন্তা করছি না, এটি সরকার দেখবে: ডিজি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, র‍্যাব বিলুপ্ত হবে কি হবে না— এ নিয়ে এই মুহূর্তে আমরা কোনো চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।

বিস্তারিত...

৯ দিনে রেমিট্যান্স এলো ৬৭ কোটি ৫১ লাখ ডলার

আগস্টের প্রথম ৯ দিনে দেশে প্রবাসীদের থেকে রেমিট্যান্স এসেছে ৬৭ কোটি ৫১ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড় ৭ কোটি ৫০ লাখ ডলারের মতো। সোমবার (১১ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বিস্তারিত...

ফিরছে ‘না’ ভোট

কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না; বরং তাকে ‘না’ ভোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যদি ‘না’ ভোট বেশি হয়, তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি জানান, এখন থেকে কমিশন যেকোনো নির্বাচনী এলাকার ফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা রাখবে। আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা কার্যকরের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিস্তারিত...

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ২

রাজধানীর মোহাম্মদপুরের মাদকের হটস্পট হিসেবে চিহ্নিত জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ফয়সাল ও সেলিম। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টার পর এ অভিযান শুরু হয়।

বিস্তারিত...

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটি কুয়ালালামপুরে অবতরণ করে।

বিস্তারিত...

সাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছে

বিপদগ্রস্ত শিশুদের সাহায্য করতে সমাজসেবা অধিদপ্তরের চালু করা চাইল্ড হেল্পলাইনে গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে সহায়তা চেয়ে ফোনকল এসেছে ২৬ হাজার ১০০টি। গত বছরের একই সময়ে হেল্পলাইনে ফোন এসেছিল ১৯ হাজার ২৬৫টি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪