ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আগের নির্বাচনে ভোট না দিতে যাওয়া ভোটারদের এবার কেন্দ্রে আনা;এমন মন্তব্য
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে গত রাত থেকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভোটাধিকার প্রয়োগের আগ্রহ এবার ব্যাপকভাবে বেড়েছে। প্রথমবারের মতো আইটি–সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’অ্যাপে ইতোমধ্যে নিবন্ধন করেছেন ১ লাখ ২৭ হাজার ২০২ জন প্রবাসী। এদের মধ্যে ১ লাখ ১০ হাজার ৭২৮ জন পুরুষ এবং ১৬ হাজার ৪৭৪ জন নারী ভোটার। নির্ধারিত সময়ে তাঁদের প্রত্যেকের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে ব্যালট পেপার।
গুম প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা অন্তর্ভুক্ত করে নতুন অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার। সোমবার (১ নভেম্বর) এ-সংক্রান্ত সরকারি গেজেট জারি করা হয়। এর আগে ৬ নভেম্বর উপদেষ্টা পরিষদ খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়।
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ও আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালার সাতটি ফ্ল্যাট, দুটি দোকানসহ মোট ৩৩ দলিলের স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বালন করেছে উদীচী, ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন। সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হওয়া মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়।
রাজধানীর গুলশানে সাড়ে ১১ কাঠা সরকারি জমি ভুয়া দলিলের মাধ্যমে দখলের অভিযোগে সাবেক সাব-রেজিস্ট্রার মো. আবদুল আওয়াল ও তাসলিমা ইসলামের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১ ডিসেম্বর) দুদক কার্যালয়ে এ চার্জশিট অনুমোদন করা হয় বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
রবিবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৭ মিনিট — কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া এবং পার্বত্য চট্টগ্রাম-সহ চট্টগ্রাম শহরে হালকা কম্পন অনুভূত হয়। অনেকেই কয়েক সেকেন্ডের জন্য বুড়বুড় কম্পন টের পান ও আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসেন।
অন্তর্বর্তী সরকারের গ্রহণ করা ব্যাপক ও উচ্চাভিলাষী সংস্কার কার্যক্রম নতুন নির্বাচিত সরকারের জন্য বাস্তবায়ন বা গ্রহণ করা চ্যালেঞ্জ হতে পারে বলে মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ আশা প্রকাশ করেন, অধিকাংশ সংস্কার অথবা অন্তত এর মূল অংশ নতুন সরকার গ্রহণ করবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (Twitter) এর পোস্টে খালেদা জিয়া’র দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি লেখেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানতে পেরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দীর্ঘ ছ’দশক ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। আমরা যেভাবে পারি, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত রয়েছে।
আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা ও স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধির কারণে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন
আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, জাপান সরকারের মনোনীত ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল গত ১৭ই নভেম্বর থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত খননকাজ চালিয়ে ওইসব দেহাবশেষ উত্তোলন করেন। চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নিহত ১
নবম পে স্কেল নিয়ে চার দফায় সব মন্ত্রণালয়ের ৭০ জনেরও বেশি সচিবের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় মতামত সংগ্রহ করেছে পে কমিশন।
রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক সিএনজি চালিত অটোরিকশাচালক ছিলেন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন গ্যাস পাইপ এলাকায় কয়েকজন তাকে গুলি করে পালিয়ে যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৮টি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়।