পবিত্র হজ পালন শেষে সরকারের পক্ষ থেকে ৮ কোটি ২০ লাখ টাকা ফেরত পেয়েছেন বাংলাদেশি হজ যাত্রীরা। এ তথ্য জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজাদ আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করবে।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় রাজধানী ঢাকাসহ খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পুলিশকে অহংকার, লোভ, হিংসা, পরচর্চা ও অন্ধ আনুগত্য বর্জন করে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তিন দিনের সফরে ১১ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকারপ্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন।
অন্তর্বর্তী সরকার নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সাম্প্রতিক এক বিবৃতি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (৮ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
বৃহস্পতিবার (৭আগষ্ট) রাত ১২টা ২৩ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী বিজি ৩২৭ ফ্লাইটটি উড্ডয়ন করেছিলো। কিন্তু মাঝ আকাশে উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ একসঙ্গে বিকল হয়ে যায়। যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লে পাইলট ঢাকা ফেরার সিদ্ধান্ত নেন।
বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ঢাকায় এসে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (৮ আগস্ট) ঢাকার পাকিস্তান মিশনে যোগ দিয়েছেন তিনি। ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, শুক্রবার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ডেপুটি হাইকমিশনার।
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর প্রস্তুতি শুরু করেছিলেন মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি। এ জন্য তাঁরা বিভিন্ন উপকরণ সংগ্রহ করে দেয়াল খুঁড়ছিলেন। বিষয়টি জানতে পেরে বন্দীদের কক্ষে তল্লাশি চালিয়ে উপকরণগুলো জব্দ করেছে কারা কর্তৃপক্ষ।
সড়ক পরিবহন আইন- ২০১৮ সংশোধনের দাবি না মানলে মঙ্গলবার থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। শুক্রবার ৮আগস্ট যশোরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের প্রতিনিধি সভায় এ ঘোষণা দেওয়া হয়।
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করছে অন্তর্বর্তী সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর বলেন, ‘দ্বীপটির জন্য একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। এর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য বিকল্প আয়ের উপায় নির্ধারণের কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।’
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
যুক্তরাষ্ট্র বাড়তি পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর ভারতের তৈরি পোশাকের অর্ডার স্থগিত করেছে বেশ কয়েকটি কোম্পানি। পাশাপাশি অনেক কোম্পানি ভারত থেকে পোশাক কারখানা অন্য দেশে সরিয়ে নেওয়ার কথাও ভাবছেন। এতে দেশটির তৈরি পোশাক খাত বড় ধরনের সংকটের মুখে পড়েছে।