| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কী আছে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন সুপারিশের খসড়ায়?

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে যে সুপারিশমালা জাতীয় ঐকমত্য কমিশন সরকারকে দিয়েছে, সেখানে সাংবিধানিক আদেশ জারি করে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের কথা বলা হয়েছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ মঙ্গলবার দুপুরে কমিশনের সভাপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে এই সুপারিশমালা তুলে দেন। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এর একটি খসড়াও সেখানে যুক্ত করে দেওয়া হয়েছে।

বিস্তারিত...

রাজধানীতে সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. ফারুক হোসেনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা অপর আসামিরা হলেন—মো. রুবেল, মো. খোকন, মো. সাগর, মো. শান্ত।

বিস্তারিত...

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে এক হাজার ৪১ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিস্তারিত...

ফেসবুকে মন্তব্যের পর প্রত্যাহার পূবাইল থানার ওসি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। স্থানীয়রা জানায়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে ‘স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করার জেরে তাকে থানা থেকে সরানো হয়েছে।

বিস্তারিত...

আদালতে জামায়াতপন্থী আইনজীবীর হেনস্তার শিকার তিন সাংবাদিক

আদালতে সংবাদ সংগ্রহে গিয়ে জামায়াতপন্থী কয়েকজন আইনজীবীর হেনস্তার শিকার হয়েছেন তিন সাংবাদিক। পরবর্তীতে ওই তিন সাংবাদিককে কাঠগড়ায় ডেকে নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর হুমকি দেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ

রাজধানী ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের পরিবারকে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সচিব/সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে উক্ত দশ কোটি টাকা এবং কালামের পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আইনি নোটিশে উল্লেখ করা হয়।

বিস্তারিত...

তত্ত্বাবধায়ক ফিরলেও নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার: জামায়াত আইনজীবী

জামায়াতে ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলেও এ পরিস্থিতিতে তা বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। এর কোনো বিকল্প নেই।

বিস্তারিত...

সুপারিশগুলো অধ্যাদেশ অনুযায়ী বাস্তবায়নের জন্য আলাদা করা হয়েছে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সরকার কীভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে পারে, সেই দিকনির্দেশনা ও সুপারিশ আমরা তৈরি করেছি। কোন বিষয়গুলো অধ্যাদেশের মাধ্যমে, আর কোনগুলো আদেশের (অর্ডারের) মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব—তা স্পষ্টভাবে পৃথক করে দেওয়া হয়েছে।

বিস্তারিত...

শেখ হাসিনাকে আদালতের নির্দেশেই চেয়েছি:পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে আমরা আমাদের আইনি দিক পালন করেছি এবং আদালতের নির্দেশেই আমরা ফেরত চেয়েছি।’

বিস্তারিত...

অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিস্তারিত...

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, বেড়েছে বাতাসের গতিবেগ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ বর্তমানে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর সঙ্গে বাতাসের গতিবেগও বেড়েছে, এবং ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে।

বিস্তারিত...

৩ বিচারপতির কাছে জামিন দেওয়ার ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিভিন্ন মামলায় বিপুল সংখ্যক জামিন দেওয়ার ঘটনায় বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান,

বিস্তারিত...

আজকের মুদ্রা বিনিময় হার: বাংলাদেশি টাকায় প্রধান বৈদেশিক মুদ্রার দাম

বিশ্বের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার লেনদেনও বেড়েছে। লেনদেনের সুবিধার্থে আজ (২৮ অক্টোবর) বাংলাদেশি টাকায় প্রধান বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিম্নরূপ:

বিস্তারিত...

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার মান ‘অস্বাস্থ্যকর’ পঞ্চম স্থানে

আজ বিশ্বের শহরগুলোর বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। এদিন বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে পঞ্চম স্থানে, যেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ১৬১, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে। এই তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার, মঙ্গলবার সকাল ১১টার তথ্য অনুযায়ী।

বিস্তারিত...

প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে ৩ অস্ত্রধারীসহ ১৩ জন আনসার : স্বরাষ্ট্র

রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন,আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪