প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ যারা করছেন, তারা যেন তার অতীতের কর্মকাণ্ড ভুলে না যান। একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন কেউ করেনি।’
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কার ও পুলিশের পোশাক পরিবর্তনের দাবি উঠে। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। আগামী নভেম্বরে সেই নতুন পোশাক পেতে যাচ্ছেন পুলিশ সদস্যরা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধের জন্য আলোচনা করতে টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বুধবার (২৯ অক্টোবর) বিকালে রাজধানীর নির্বাচন ভবনে সিইসির নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বানচালের জন্য ভেতর থেকে, বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে যত ঝড়ঝঞ্চাই আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে।
আন্তর্জাতিক সালিশি ব্যবস্থায় গেছেন দেশের অন্যতম ধনী ব্যবসায়ী এস আলম ও তার পরিবার। তাদের দাবি, অবৈধভাবে পাচার হওয়ার অভিযোগে যেসব সম্পদ উদ্ধারে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিয়েছে, এতে তাদের কোটি কোটি ডলার ক্ষতি হচ্ছে।
ঢাকা মেট্রোরেল সম্পূর্ণ নিরাপত্তা বিধি মেনে চলাচল করছে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি বলেছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে দায়ের করা তিনটি দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তাই আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে সম্পৃক্ত না হয়েও জুলাই-যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া ১২৮ জনের গেজেট বাতিল করেছে সরকার। এদের মধ্যে ২৩ জনের নাম দ্বৈত গেজেটে ছিল, আর ১০৫ জন আহত বা আন্দোলনে সম্পৃক্ত না থাকায় তাদের গেজেট বাতিল করা হয়েছে।
সাধারণত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসকে ইলিশের ভরা মৌসুম ধরা হয়। কিন্তু মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্যে দেখা যায়, চলতি বছরের ওই তিন মাসে আহরিত হয়েছে ৭৯ হাজার ৩১০ মেট্রিক টন ইলিশ—যা গত বছরের ১ লাখ ৩ হাজার ৬৪৭ টন থেকে ২৪ হাজার ৩৩৭ টন কম, অর্থাৎ প্রায় ২৩ শতাংশ কমেছে।
জাতীয়করণের দাবিতে ১৭তম দিনে আন্দোলনকারী ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এই হামলায় সাংবাদিকসহ অন্তত ২০ শিক্ষক আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) বেলা ২টা ১০ মিনিটে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশি বাধার সম্মুখীন হন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। পরে আন্দোলনকারীরা সচিবালয়ের সামনে চলে এলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ চালায়। এসময় জলকামানও ছোড়া হয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটিতে নির্বাচন প্রস্তুতির সার্বিক অগ্রগতি ও প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়। আলোচনার বিস্তারিত জানাতে বিকাল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার প্রধানের দপ্তর।
চলতি অর্থবছরে বরাদ্দ থাকা অর্থও যানবাহনের জন্যব্যয় না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি সরকারি অর্থায়নে বিদেশে সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণও বন্ধ থাকবে। তবে অত্যাবশ্যকীয় বিবেচনায় সীমিত পরিসরে বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে।
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারিসহ একইসঙ্গে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে ঢাকার জটলিত রাস্তায় মুখোমুখি হয়েছেন জার্মানির ফেডারেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইওহান সাটফ। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভীষণ ব্যস্ত শহর! অবিশ্বাস্য যানজট, তবুও আশ্চর্যের বিষয় সবকিছুই চলছে।